নিজের বাড়ি বিক্রি করবেন অ্যাঞ্জেলিনা জোলি 

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার লস অ্যাঞ্জেলসের বাড়িটি প্রায় ৩ কোটি ডলারে বিক্রি করবেন বলে জানা গেছে। অস্কারজয়ী এই অভিনেত্রী এর আগে জানিয়েছিলেন, তার সন্তানরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি লস অ্যাঞ্জেলস ছেড়ে বিদেশে বসবাস করতে চান। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, জোলির লস ফেলিজ এলাকার এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ডলার। একসময় এটি খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সিসিল বি. ডি মিলের মালিকানায় ছিল। দুই একরের বেশি জায়গাজুড়ে নির্মিত এই বাড়িতে রয়েছে ছয় বেডরুম ও ১০টি বাথরুমসহ প্রায় ১১ হাজার বর্গফুটের বিশাল প্রাসাদ। এছাড়া অতিথিশালা, পুল হাউস, ফিটনেস স্টুডিও, টি হাউস এবং নিরাপত্তা পোস্টসহ আলাদা গ্যারেজও রয়েছে। বাড়িটি থেকে হলিউড হিলস ও গ্রিফিথ অবজারভেটরির মনোরম দৃশ্য দেখা যায়। প্রতিবেদন অনুযায়ী, স্থপতি বি. কুপার করবেট ১৯১৩ সালে বাড়িটির নকশা করেন। পরে ১৯১৬ সালে এটি কিনে নেন চলচ্চিত্র নির্মাতা সিসিল বি. ডি মিল। তার পরিবার ১৯৮০-এর দশক পর্যন্ত বাড়িটি তার মালিকানায় ছিল।  অ্যাঞ্জেলিনা জোলি ২০১৭ সালে বাড়িটি ২ কোটি ৪৫ লাখ ডলারে কিনেছিলেন। ব্র্যাড

নিজের বাড়ি বিক্রি করবেন অ্যাঞ্জেলিনা জোলি 

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার লস অ্যাঞ্জেলসের বাড়িটি প্রায় ৩ কোটি ডলারে বিক্রি করবেন বলে জানা গেছে। অস্কারজয়ী এই অভিনেত্রী এর আগে জানিয়েছিলেন, তার সন্তানরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি লস অ্যাঞ্জেলস ছেড়ে বিদেশে বসবাস করতে চান।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, জোলির লস ফেলিজ এলাকার এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ডলার। একসময় এটি খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সিসিল বি. ডি মিলের মালিকানায় ছিল।

দুই একরের বেশি জায়গাজুড়ে নির্মিত এই বাড়িতে রয়েছে ছয় বেডরুম ও ১০টি বাথরুমসহ প্রায় ১১ হাজার বর্গফুটের বিশাল প্রাসাদ। এছাড়া অতিথিশালা, পুল হাউস, ফিটনেস স্টুডিও, টি হাউস এবং নিরাপত্তা পোস্টসহ আলাদা গ্যারেজও রয়েছে। বাড়িটি থেকে হলিউড হিলস ও গ্রিফিথ অবজারভেটরির মনোরম দৃশ্য দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, স্থপতি বি. কুপার করবেট ১৯১৩ সালে বাড়িটির নকশা করেন। পরে ১৯১৬ সালে এটি কিনে নেন চলচ্চিত্র নির্মাতা সিসিল বি. ডি মিল। তার পরিবার ১৯৮০-এর দশক পর্যন্ত বাড়িটি তার মালিকানায় ছিল। 

অ্যাঞ্জেলিনা জোলি ২০১৭ সালে বাড়িটি ২ কোটি ৪৫ লাখ ডলারে কিনেছিলেন। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর তিনি এই বাড়িতে ওঠেন।

জোলি ও ব্র্যাড পিটের ছয় সন্তান রয়েছে। তাদের যমজ সন্তান নক্স ও ভিভিয়েন আগামী জুলাইয়ে ১৮ বছরে পা দেবে। এরপরই বিদেশে বসবাস শুরু করতে পারেন জোলি।

জোলি জানান, ভবিষ্যতে তিনি কম্বোডিয়ায় বেশি সময় কাটাতে চান। ২০০২ সালে সেখান থেকেই তিনি তার বড় ছেলে ম্যাডক্সকে দত্তক নিয়েছিলেন। এছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে থাকা পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন এই অভিনেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow