‘নিজ দলের মার্কায় ভোট করলে ২০০ ভোটও পেতেন না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার এক সরকারদলীয় সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ‘এনসিপি ইজ নাথিং’ মন্তব্যের জবাবে তিনি ওই সংসদ সদস্যের রাজনৈতিক অতীত ও নির্বাচনী অবস্থান তুলে ধরে সমালোচনামূলক একটি পোস্ট করেন।  রোববার (৩১ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট দেন তিনি। পোস্টে মো. গোলাম সারোয়ার তুষার লিখেছেন— একজন সরকার দলীয় সংসদ সদস্য দেখলাম ন্যাকা ন্যাকা ইংরেজি টোনে বাংলায় বলছেন ‘এনসিপি ইজ নাথিং।’  খুব ভালো কথা!  অথচ ভদ্রলোক নিজে একসময় পতিত সামরিক স্বৈরাচারের উপদেষ্টা ছিলেন, সেই পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, আবার ক্ষমাটমা চেয়ে পদ ফিরে পেয়েছিলেন।  এবার কোনো মতে নির্বাচনে জেতার জন্য নিজের দল (যে দলের তিনি সভাপতি ছিলেন) বিলুপ্ত করে দিয়ে ধানের শীষ মার্কায় ভোট করেছেন।  যিনি নিজের দলের মার্কায় ভোট করলে ২০০ ভোটও পেতেন না, তিনি ৩০ আসনে নিজ মার্কায় ইলেকশন করে ৩.২১% ভোট বাগানো দেশের তৃতীয় বৃহত্তম দল সম্পর্কে বলছেন ‘নাথিং’।  এ জন্যই কবি বলেছেন, লোল!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow