নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর মহানগর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি হত্যা চেষ্টা মামলার অভিযোগ রয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় তার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার মো. মুছা খাঁন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ৭ নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কোনাবাড়ী থানা পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে মুছা খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।  কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর মহানগর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি হত্যা চেষ্টা মামলার অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় তার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. মুছা খাঁন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ৭ নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কোনাবাড়ী থানা পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে মুছা খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আসামিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow