নিজ বাসা থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. শহীদুল হাসান খাঁন সোহাগ (৪৭) জেলার সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান। পুলিশ জানায়, সোহাগের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন। সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার আসামিকে থানায় এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিজ বাসা থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শহীদুল হাসান খাঁন সোহাগ (৪৭) জেলার সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান।

পুলিশ জানায়, সোহাগের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে থানায় এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow