নিতম্বে কীভাবে এমন চোট পেলেন রাশমিকা, অবাক ডাক্তাররা

ভারতের দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তার নিতম্বে এমন ধরনের চোট লেগেছে, যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরাও। আরও পড়ুন শেষ হওয়ার পথে ‘ব্যাচেলর পয়েন্ট’, যে কথা গোপন রাখলেন তৌসিফ মাহবুব তাদের ভাষ্য, এ ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশমিকা ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। দুটি সিনেমাতেই অ্যাকশন ও নাচের বেশ কয়েকটি কঠিন দৃশ্য রয়েছে। এর মধ্যে একটি নাচের দৃশ্য ধারণের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। চিকিৎসকদের পরীক্ষায় জানা গেছে, রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু সম্পূর্ণ ছিঁড়ে গেছে। এমন চোট সাধারণত দীর্ঘদিন ধরে কঠোর শারীরিক অনুশীলনে অভ্যস্ত ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়। তাই একজন অভিনেত্রীর শরীরে এমন আঘাত দেখে চিকিৎসকেরাও বিস্মিত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে রাশমিকাকে অন্তত দেড় মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ের মধ্যে তিনি কোনো ধরনের শুটিং বা শারীরিক পরিশ্

নিতম্বে কীভাবে এমন চোট পেলেন রাশমিকা, অবাক ডাক্তাররা

ভারতের দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তার নিতম্বে এমন ধরনের চোট লেগেছে, যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরাও।

তাদের ভাষ্য, এ ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশমিকা ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। দুটি সিনেমাতেই অ্যাকশন ও নাচের বেশ কয়েকটি কঠিন দৃশ্য রয়েছে। এর মধ্যে একটি নাচের দৃশ্য ধারণের সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

চিকিৎসকদের পরীক্ষায় জানা গেছে, রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু সম্পূর্ণ ছিঁড়ে গেছে। এমন চোট সাধারণত দীর্ঘদিন ধরে কঠোর শারীরিক অনুশীলনে অভ্যস্ত ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়। তাই একজন অভিনেত্রীর শরীরে এমন আঘাত দেখে চিকিৎসকেরাও বিস্মিত হয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে রাশমিকাকে অন্তত দেড় মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ের মধ্যে তিনি কোনো ধরনের শুটিং বা শারীরিক পরিশ্রম করতে পারবেন না।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা। বিয়ের পর দুজন আবারও ‘রাণাবলী’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন। এর আগে তাদের জুটি ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো আলোচিত সিনেমায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘ককটেল ২’। এর মধ্যেই চোটের খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow