নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ে নামলেন এমপি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা শহরের নতুন হাটখোলা বাজারে ব্যবসায়ীদের দাম-দর ও পণ্যের মজুত পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে বাজারে বিশেষ অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরিদর্শনকালে এমপি নতুন হাটখোলা বাজারের বিভিন্ন শাক-সবজি, মাছ-মাংস ও নিত্যপণ্যের দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের চড়া দামে পণ্য বিক্রির অসাধু পন্থা অবলম্বন থেকে বিরত থাকার আহ্বান জানান। সেই সঙ্গে কোনো ন্যায্য কারণ ছাড়া কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এসময় আলী আজম মোহাম্মদ আবুবকর বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে আজ বাজার ঘুরে দেখতে এসেছি। বাজার মনিটরিংয়ের মূল কাজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হলেও একজন জনপ্রতিনিধি হিসেবে আমি মানুষের দুঃখ-কষ্টের কথা সরাসরি জানার জন্য মাঠে নেমেছি। তিনি বলেন, ব্যবসায়ীরা যেন অযৌক্তিক ও অন্যায্য উপায়ে পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য প্রশাসনের পাশাপাশি আমরাও নজর রাখছি। এ সময় তিনি

নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ে নামলেন এমপি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা শহরের নতুন হাটখোলা বাজারে ব্যবসায়ীদের দাম-দর ও পণ্যের মজুত পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে বাজারে বিশেষ অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পরিদর্শনকালে এমপি নতুন হাটখোলা বাজারের বিভিন্ন শাক-সবজি, মাছ-মাংস ও নিত্যপণ্যের দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের চড়া দামে পণ্য বিক্রির অসাধু পন্থা অবলম্বন থেকে বিরত থাকার আহ্বান জানান। সেই সঙ্গে কোনো ন্যায্য কারণ ছাড়া কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এসময় আলী আজম মোহাম্মদ আবুবকর বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে আজ বাজার ঘুরে দেখতে এসেছি। বাজার মনিটরিংয়ের মূল কাজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হলেও একজন জনপ্রতিনিধি হিসেবে আমি মানুষের দুঃখ-কষ্টের কথা সরাসরি জানার জন্য মাঠে নেমেছি।

তিনি বলেন, ব্যবসায়ীরা যেন অযৌক্তিক ও অন্যায্য উপায়ে পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য প্রশাসনের পাশাপাশি আমরাও নজর রাখছি। এ সময় তিনি ক্রেতা ও ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, বাজার মনিটরিং তাদের নিয়মিত কর্মসূচি এবং সাধারণ মানুষের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভিযান ও পরিদর্শনের সময় জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলীম, শহর জামায়াতের আমির ইসমাইল হোসেনসহ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

এম শাহাজান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow