নিত্যপণ্যে কারসাজির প্রতিবাদে চট্টগ্রামে ক্যাবের মানববন্ধন

ভোজ্যতেল ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরি এবং অসাধু ব্যবসায়ীদের বাজার কারসাজির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাবের দাবি, বাজার তদারকি সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে একটি চক্র সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। শনিবার (১১ এপ্রিল) নগরের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের এই মানববন্ধন সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা বাজার পরিস্থিতির একটি প্রতিচ্ছবি। সিন্ডিকেট দমন এবং কার্যকর বাজার মনিটরিং নিশ্চিত করাই এখন ভোক্তাদের প্রধান দাবি। সভাপতির বক্তব্যে এস এম নাজের হোসাইন বলেন, বাজার তদারকিতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নীরবতার সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল ও জ্বালানি তেল নিয়ে কারসাজিতে লিপ্ত। তারা কৃত্রি

নিত্যপণ্যে কারসাজির প্রতিবাদে চট্টগ্রামে ক্যাবের মানববন্ধন

ভোজ্যতেল ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরি এবং অসাধু ব্যবসায়ীদের বাজার কারসাজির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাবের দাবি, বাজার তদারকি সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে একটি চক্র সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে।

শনিবার (১১ এপ্রিল) নগরের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের এই মানববন্ধন সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা বাজার পরিস্থিতির একটি প্রতিচ্ছবি। সিন্ডিকেট দমন এবং কার্যকর বাজার মনিটরিং নিশ্চিত করাই এখন ভোক্তাদের প্রধান দাবি।

সভাপতির বক্তব্যে এস এম নাজের হোসাইন বলেন, বাজার তদারকিতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নীরবতার সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল ও জ্বালানি তেল নিয়ে কারসাজিতে লিপ্ত। তারা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করছে।

তিনি অভিযোগ করেন, এসব কারসাজির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করা হচ্ছে এবং খুচরা বাজারে সংকট তৈরি করে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে।

কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, একটি মহল সরকারের কাছে ভুল তথ্য দিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বাধা সৃষ্টি করছে। এর ফলে ব্যবসায়ীরা সুযোগ নিয়ে আগের মতোই বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

দ্রুত বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow