নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল ইসি

পূর্ববর্তী পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ও নিরীক্ষা (অডিট) প্রতিবেদন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (০৭ জুলাই) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানান। নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দলগুলোকে আইনের বিষয়টি উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে। যাতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেন। জানা যায়, রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫৯টি।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল ইসি

পূর্ববর্তী পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ও নিরীক্ষা (অডিট) প্রতিবেদন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (০৭ জুলাই) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।

নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দলগুলোকে আইনের বিষয়টি উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে। যাতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

জানা যায়, রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫৯টি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow