নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতারা। বুধবার (১ জুলাই) সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংকট নিরসনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পৌর জামায়াতের আমীর মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান খান ছিটু, এনসিপির উপজেলা সদস্য সচিব লিটন হোসেন প্রমুখ। বক্তারা বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্প-কারখানা ও সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নত

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতারা। বুধবার (১ জুলাই) সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংকট নিরসনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পৌর জামায়াতের আমীর মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান খান ছিটু, এনসিপির উপজেলা সদস্য সচিব লিটন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্প-কারখানা ও সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। পরে বিক্ষোভকারীরা স্মারকলিপি দেন।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান বলেন, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির লক্ষ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow