নিরাপত্তা শঙ্কায় কলকাতায় সরিয়ে ফেলা হলো মেসির ভাস্কর্য
দিনকয়েক আগেই জানা গিয়েছিল কলকাতার লেকটাউন মোড়ে কাঁপতে থাকা ৭০ ফুট উচ্চতার মেসির ভাস্কর্য সরিয়ে নেওয়া হবে। সেই অনুযায়ী সরিয়ে নেওয়া হয়েছে মূর্তিটি। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এতদিন এটিকে দড়ি দিয়ে স্থির করে রাখা হয়। সোমবার দুপুরে পাটাতন থেকে নামিয়ে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে মূর্তিটি গণপূর্ত অধিদপ্তরের ট্রাকে তোলা হয়। আপাতত তাদের তত্ত্বাবধানেই রাখা হবে সেটি। গতবছর ভারত ভ্রমণ করেছিলেন লিওনেল মেসি। যদিও সেই সফরটি ছিল অনিয়ম ও অব্যবস্থাপনায় ভরা। সেই সফরকে স্মরণীয় করে রাখতেই মেসি নিজেই উদ্বোধন করেন সেই ভাস্কর্য। কিন্তু কিছু দিন আগে সেটি দুর্বল হয়ে বাতাসে কাঁপতে থাকে। পরে পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি এএফপিকে জানান, নিরাপত্তাজনিত শিগগিরই সেটি সরিয়ে ফেলা হবে। ভাস্কর্যটিতে বিশ্বকাপ উঁচিয়ে রাখা অবস্থায় দেখা যাচ্ছে ৩৮ বছর বয়সী ইন্টার মিয়ামি তারকাকে। আইএন
দিনকয়েক আগেই জানা গিয়েছিল কলকাতার লেকটাউন মোড়ে কাঁপতে থাকা ৭০ ফুট উচ্চতার মেসির ভাস্কর্য সরিয়ে নেওয়া হবে। সেই অনুযায়ী সরিয়ে নেওয়া হয়েছে মূর্তিটি। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এতদিন এটিকে দড়ি দিয়ে স্থির করে রাখা হয়।
সোমবার দুপুরে পাটাতন থেকে নামিয়ে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে মূর্তিটি গণপূর্ত অধিদপ্তরের ট্রাকে তোলা হয়। আপাতত তাদের তত্ত্বাবধানেই রাখা হবে সেটি।
গতবছর ভারত ভ্রমণ করেছিলেন লিওনেল মেসি। যদিও সেই সফরটি ছিল অনিয়ম ও অব্যবস্থাপনায় ভরা। সেই সফরকে স্মরণীয় করে রাখতেই মেসি নিজেই উদ্বোধন করেন সেই ভাস্কর্য।
কিন্তু কিছু দিন আগে সেটি দুর্বল হয়ে বাতাসে কাঁপতে থাকে। পরে পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি এএফপিকে জানান, নিরাপত্তাজনিত শিগগিরই সেটি সরিয়ে ফেলা হবে।
ভাস্কর্যটিতে বিশ্বকাপ উঁচিয়ে রাখা অবস্থায় দেখা যাচ্ছে ৩৮ বছর বয়সী ইন্টার মিয়ামি তারকাকে।
আইএন
What's Your Reaction?