নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে জন্য পাটুরিয়া নৌ-ঘাটসহ দেশের প্রতিটি ঘাটে নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোথাও কোনো ধরনের অব্যবস্থাপনা আছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনগুলোকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে হবে। আগে যাত্রীদের নিরাপদে ফেরিতে ওঠানো হবে, এরপর পর্যায়ক্রমে যানবাহন পারাপার করা হবে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমবে এবং যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এবং ঘাট সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। এছাড়াও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
ঘাট কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ঘাট এলাকায় অব্যবস্থাপনা বা অনিয়মের অভিযোগ পাওয়া গ
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে জন্য পাটুরিয়া নৌ-ঘাটসহ দেশের প্রতিটি ঘাটে নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোথাও কোনো ধরনের অব্যবস্থাপনা আছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনগুলোকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে হবে। আগে যাত্রীদের নিরাপদে ফেরিতে ওঠানো হবে, এরপর পর্যায়ক্রমে যানবাহন পারাপার করা হবে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমবে এবং যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এবং ঘাট সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। এছাড়াও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
ঘাট কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ঘাট এলাকায় অব্যবস্থাপনা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনে আপনাদের চলাচলের আহ্বান জানাই। আপনারা নিয়ম মেনে ঘাট পারাপার করলে দুর্ঘটনা ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
ইতোমধ্যে পাটুরিয়া ঘাট পার হয়ে ঘরমুখো মানুষ ঈদযাত্রা শুরু করেছেন। পাটুরিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদে ঘরে ফেরা যাত্রীদের পারাপারের প্রস্তুতি নিয়ে রেখেছেন। যাতে যাত্রীদের কোনো ভোগান্তিতে পরতে না হয়।