পাটওয়ারীকে ডিম নিক্ষেপ নয়, গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব: ছাত্রদল নেতা
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এলাকায় এলে তাকে ডিম নিক্ষেপ করা হবে না, বরং কোরবানির পর অবশিষ্ট দড়ি দিয়ে “বেঁধে ফেলা হবে”—এ ধরনের মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, কোরবানি দেওয়ার পর দড়ি যত্ন করে রাখার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্ভাব্য আগমনের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যারা বিএনপি বা যুবদলকে নিয়ে কটূক্তি করবে, তাদেরও ছাড় দেওয়া হবে না। জহির রায়হান বাবু আরও দাবি করেন, “এটা শুধু ট্রেলার, সামনে পূর্ণাঙ্গ ছবি আসবে”—অর্থাৎ ভবিষ্যতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে যারা ভালো আচরণ করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু ওরাতো (এনসিপির একাংশ নেতা) শুয়োরের বাচ্চা ওদের সঙ্গে ওরকমই আচারণ করতে হবে। আমরা ওই মুগুর দিয়েই প্রতিহত করব। তিনি বলেন, যারা সুন্দর রাজনীতি করবে তাদের প্রতি কোনো বাঁধা নেই। কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে যার
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেছেন।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এলাকায় এলে তাকে ডিম নিক্ষেপ করা হবে না, বরং কোরবানির পর অবশিষ্ট দড়ি দিয়ে “বেঁধে ফেলা হবে”—এ ধরনের মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কোরবানি দেওয়ার পর দড়ি যত্ন করে রাখার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্ভাব্য আগমনের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যারা বিএনপি বা যুবদলকে নিয়ে কটূক্তি করবে, তাদেরও ছাড় দেওয়া হবে না।
জহির রায়হান বাবু আরও দাবি করেন, “এটা শুধু ট্রেলার, সামনে পূর্ণাঙ্গ ছবি আসবে”—অর্থাৎ ভবিষ্যতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে যারা ভালো আচরণ করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
কিন্তু ওরাতো (এনসিপির একাংশ নেতা) শুয়োরের বাচ্চা ওদের সঙ্গে ওরকমই আচারণ করতে হবে। আমরা ওই মুগুর দিয়েই প্রতিহত করব।
তিনি বলেন, যারা সুন্দর রাজনীতি করবে তাদের প্রতি কোনো বাঁধা নেই। কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করলে ছাত্রদল বসে থাকবে না, শক্ত হাতে প্রতিহত করবে।
What's Your Reaction?