নিরাপদ ও স্মার্ট সিটিতে রূপ নিচ্ছে পূর্বাচল ভ্যালি
দেশের আবাসন খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করল সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘পূর্বাচল ভ্যালি’ প্রকল্প যা পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন ১৮০ ফিট এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত। শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি (এন.ও.এইচ.এস)-এর নিকট আনুষ্ঠানিকভাবে প্লট হস্তান্তরের মাধ্যমে পূর্বাচল ভ্যালি অর্জন করল এক গৌরবময় মাইলফলক। একই সাথে প্রকল্পের উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে অগ্রসরমান রয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সব গ্রাহকের প্লট হস্তান্তরের বিষয়ে পূর্বাচল ভ্যালি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে পূর্বাচল ভ্যালি প্রকল্প হতে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রায় এক হাজার প্লট ক্রয় করেছে, যা পূর্বাচল ভ্যালীর প্রতি তাদের গভীর আস্থা ও দৃঢ় বিশ্বাসের সুস্পষ্ট প্রতিফলন। এ অর্জনই প্রমাণ করে মান, পরিকল্পনা ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে পূর্বাচল ভ্যালি একটি অনন্য, আধুনিক ও নিরাপদ আবাসন প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত। পূর্বাচল ভ্যালি প্রকল্পে সামরিক ও বেসামরিক উভয় শ্রেণির নাগরিকদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল
দেশের আবাসন খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করল সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘পূর্বাচল ভ্যালি’ প্রকল্প যা পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন ১৮০ ফিট এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত।
শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি (এন.ও.এইচ.এস)-এর নিকট আনুষ্ঠানিকভাবে প্লট হস্তান্তরের মাধ্যমে পূর্বাচল ভ্যালি অর্জন করল এক গৌরবময় মাইলফলক। একই সাথে প্রকল্পের উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে অগ্রসরমান রয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সব গ্রাহকের প্লট হস্তান্তরের বিষয়ে পূর্বাচল ভ্যালি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে পূর্বাচল ভ্যালি প্রকল্প হতে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রায় এক হাজার প্লট ক্রয় করেছে, যা পূর্বাচল ভ্যালীর প্রতি তাদের গভীর আস্থা ও দৃঢ় বিশ্বাসের সুস্পষ্ট প্রতিফলন। এ অর্জনই প্রমাণ করে মান, পরিকল্পনা ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে পূর্বাচল ভ্যালি একটি অনন্য, আধুনিক ও নিরাপদ আবাসন প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত।
পূর্বাচল ভ্যালি প্রকল্পে সামরিক ও বেসামরিক উভয় শ্রেণির নাগরিকদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত জীবনযাপনের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রকল্পে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর স্বনামধন্য বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, এংকোরেজ স্কুল অ্যান্ড কলেজ, দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স, সুইমিং পুল, খেলার মাঠ, সুপার শপ এবং নান্দনিক লেক।
এছাড়াও প্রকল্পের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পূর্বাচল ভ্যালিতে গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, ফুড কোর্ট, বোট ক্লাব, এমিউজমেন্ট পার্ক, জিমনেসিয়াম, ক্লাব হাউজসহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।
প্রকল্পের বাসিন্দাদের জন্য নিশ্চিত করা হয়েছে আধুনিক স্মার্ট সিকিউরিটি সিস্টেম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিশুদ্ধ পানি ব্যবস্থা এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল সুবিধা। সর্বোপরি, আধুনিক ও আরামদায়ক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব নাগরিক সুবিধার সমন্বয়ে গড়ে উঠছে পূর্বাচল ভ্যালি।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের আবাসন খাতে বিদ্যমান চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তা, শান্তি ও সম্মান-এই তিনটি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে পূর্বাচল ভ্যালি হয়ে উঠছে একটি অনন্য ও আদর্শ আবাসন প্রকল্প।
What's Your Reaction?