নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর

কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হবেন না এবং প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, কারো প্রতি বিদ্বেষ পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালনা করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, আজ আমি দায়িত্ব পেলাম। ট্রাইব্যুনালের সব কার্যক্রম দেখবো। পাশাপাশি বিচারের সম্মুখীন ব্যক্তিদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, যারা কোনো অন্যায় করেননি তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। তবে প্রকৃত অপরাধীদের অবশ্যই প্রাপ্য সাজা পেতে হবে। তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের কর্তব্য যেন পালন করতে পারি, সে চেষ্টা করবো। একই সঙ্গে দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনা করার চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা চাই। বিচারের গতি আরও বাড়ার প্রত্যাশা রেখে আমিনুল ইসলাম বলেন, চলমান বিচারের গ

নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর

কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হবেন না এবং প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, কারো প্রতি বিদ্বেষ পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালনা করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, আজ আমি দায়িত্ব পেলাম। ট্রাইব্যুনালের সব কার্যক্রম দেখবো। পাশাপাশি বিচারের সম্মুখীন ব্যক্তিদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, যারা কোনো অন্যায় করেননি তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। তবে প্রকৃত অপরাধীদের অবশ্যই প্রাপ্য সাজা পেতে হবে।

তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের কর্তব্য যেন পালন করতে পারি, সে চেষ্টা করবো। একই সঙ্গে দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনা করার চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা চাই।

বিচারের গতি আরও বাড়ার প্রত্যাশা রেখে আমিনুল ইসলাম বলেন, চলমান বিচারের গতি কমার সুযোগ নেই। বরং প্রসিকিউশনের মাধ্যমে এ গতি আরও বাড়বে। কারণ দেশের গতি বাড়ানোর জন্যই ক্ষমতায় এসেছে দলীয় সরকার।

এফএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow