নির্বাচনী দায়িত্ব পালন না করায় সাময়িক বরখাস্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের এক প্রভাষককে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২২ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলামের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, প্রভাষক মো. আবু তালিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তবে ভোটগ্রহণের মাত্র একদিন বাকি থাকতে তাকে নিয়োগপত্র প্রদানের সময় তিনি “এই দায়িত্ব পালন করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ এবং উক্ত ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করতে পারবেন না” বলে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়ে অপরাগতা প্রকাশ করেন।
তাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার একদিনের জন্য কষ্ট করতে অনেক অনুরোধ করলেও তিনি তাদের কথা রাখেননি।
তিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা আবেদন লিখে উপজেলা নির্বাচন কর্মকর্তার টেবিলের ওপর রেখে চলে যান। তার চাকরি চলে গেলে এবং জেলে যেতে হলেও তিনি উক্ত ভোটকেন্দ্রে দায়িত্ব পালন কর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের এক প্রভাষককে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২২ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলামের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, প্রভাষক মো. আবু তালিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তবে ভোটগ্রহণের মাত্র একদিন বাকি থাকতে তাকে নিয়োগপত্র প্রদানের সময় তিনি “এই দায়িত্ব পালন করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ এবং উক্ত ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করতে পারবেন না” বলে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়ে অপরাগতা প্রকাশ করেন।
তাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার একদিনের জন্য কষ্ট করতে অনেক অনুরোধ করলেও তিনি তাদের কথা রাখেননি।
তিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা আবেদন লিখে উপজেলা নির্বাচন কর্মকর্তার টেবিলের ওপর রেখে চলে যান। তার চাকরি চলে গেলে এবং জেলে যেতে হলেও তিনি উক্ত ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন না বলে সাফ জানিয়ে দেন।
তার বিরুদ্ধে অসদাচরণের দায়ে নির্বাচন কর্মকর্তা আইন, ১৯৯১ (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এক মাসের জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
চিঠিতে বলা হয়, সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।