নির্বাচনী সরঞ্জাম নিতে গিয়ে জ্ঞান হারালেন প্রিসাইডিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক প্রিসাইডিং কর্মকর্তা।  প্রিসাইডিং কর্মকর্তা বরুণ কান্তি সাহা মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক। তিনি আবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বুধবার দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে যান প্রিসাইডিং কর্মকর্তারা। সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার আগে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার সময় মিরসরাই কলেজের প্রভাষক বরণ কান্তি সাহা হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উনাকে চমেকে প্রেরণ করা হয়েছে। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, প্রিসাইডিং কর্মকর্তাদের ভোটকেন্দ্রে করণীয় সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বরুণ কান্তি সাহা অসুস্থ হয়

নির্বাচনী সরঞ্জাম নিতে গিয়ে জ্ঞান হারালেন প্রিসাইডিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক প্রিসাইডিং কর্মকর্তা। 

প্রিসাইডিং কর্মকর্তা বরুণ কান্তি সাহা মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক। তিনি আবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বুধবার দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে যান প্রিসাইডিং কর্মকর্তারা। সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার আগে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার সময় মিরসরাই কলেজের প্রভাষক বরণ কান্তি সাহা হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উনাকে চমেকে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, প্রিসাইডিং কর্মকর্তাদের ভোটকেন্দ্রে করণীয় সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বরুণ কান্তি সাহা অসুস্থ হয়ে যান। তিনি আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। পরে ওই কেন্দ্রে বাবলু বড়ুয়া নামে আরেকজনকে প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow