নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে : সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। সরকারের বয়স এখন মাত্র ৩১ দিন। এ স্বল্প সময়েই নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সহায়তা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ডা. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড চালু হয়েছে। ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের জন্য ভাতা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে। খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা এমন একটি রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করি, যা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে সংগঠিত করেছিলেন। দেশনেত্
সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। সরকারের বয়স এখন মাত্র ৩১ দিন। এ স্বল্প সময়েই নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সহায়তা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
ডা. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড চালু হয়েছে। ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের জন্য ভাতা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে। খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা এমন একটি রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করি, যা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে সংগঠিত করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া নির্যাতনের মধ্যেও জনগণের পাশে ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারাবাহিকতায় জনগণের পাশে থাকতে চান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ, ডা. শরিফা করিম স্বর্ণা, ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।
What's Your Reaction?