নির্বাচনের ফলাফল প্রকাশের সময়-ক্ষণ নিয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রচার-প্রচারণা শেষে নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটগ্রহণ শেষে অধিকাংশ ফলাফল রাতের মধ্যেই পাওয়া যাবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হবে এবং সন্ধ্যার মধ্যে তা ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসঙ্গে গণনা করা হবে। ভোটের দিন মোট চারবার ব্রিফিং দেওয়া হবে বলেও জানান তিনি। ইসি সানাউল্লাহ বলেন, সারা দেশের ভোটের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে গণভোটের ফলাফল ঘোষণা করা হবে। ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি আসনে ভোট স্থগিত রয়েছে। বিকেল সাড়ে ৪টার পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে উপস্থিত ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি আরও জানান, এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রা

নির্বাচনের ফলাফল প্রকাশের সময়-ক্ষণ নিয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রচার-প্রচারণা শেষে নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটগ্রহণ শেষে অধিকাংশ ফলাফল রাতের মধ্যেই পাওয়া যাবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হবে এবং সন্ধ্যার মধ্যে তা ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসঙ্গে গণনা করা হবে। ভোটের দিন মোট চারবার ব্রিফিং দেওয়া হবে বলেও জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, সারা দেশের ভোটের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে গণভোটের ফলাফল ঘোষণা করা হবে। ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি আসনে ভোট স্থগিত রয়েছে। বিকেল সাড়ে ৪টার পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে উপস্থিত ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৮১ জন নারী। দেশজুড়ে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আনুমানিক ৫০ শতাংশ কেন্দ্র সাধারণ এবং বাকি ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি।

ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ব্যালট পৌঁছেছে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় পর্যবেক্ষক। মাঠে থাকবেন ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ছাড়া ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা ও নজরদারি নিশ্চিতে ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডিওর্ন ক্যামেরার ব্যবহার থাকবে বলেও জানান নির্বাচন কমিশনার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow