নির্বাচনে জেতার পর হঠাৎ বিজেপিকে নিয়ে মুখ খুললেন জিত
ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ সাড়ে চার দশকের বাম ও তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশটির বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা। এ তালিকা থেকে বাদ যাননি পশ্চিমবঙ্গের গ্ল্যামার জগতের তারকারাও। নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপিকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন জনপ্রিয় তারকা জিত। সচরাচর রাজনীতির বাইরে থাকা এ তারকার পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা। মঙ্গলবার (৫ মে) দেওয়া পোস্টে টালিউডের জনপ্রিয় এ তারকা বলেন, ‘বাংলায় এক নতুন ইতিহাস তৈরি হচ্ছে।’ বিজেপিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজেপিকে এই যুগান্তকারী জয়ের জন্য অভিনন্দন। আশা করি এই জয় উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।’ জিত ছাড়াও বিজেপির জয়ের পর সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন, অভিনেত্রী মৈত্রয়ী মিত্র, সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী সাহেব চট্টোপাধ্যায়সহ অনেকেই।
ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ সাড়ে চার দশকের বাম ও তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বিজেপির জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশটির বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা। এ তালিকা থেকে বাদ যাননি পশ্চিমবঙ্গের গ্ল্যামার জগতের তারকারাও।
নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপিকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন জনপ্রিয় তারকা জিত। সচরাচর রাজনীতির বাইরে থাকা এ তারকার পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা।
মঙ্গলবার (৫ মে) দেওয়া পোস্টে টালিউডের জনপ্রিয় এ তারকা বলেন, ‘বাংলায় এক নতুন ইতিহাস তৈরি হচ্ছে।’
বিজেপিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজেপিকে এই যুগান্তকারী জয়ের জন্য অভিনন্দন। আশা করি এই জয় উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।’
জিত ছাড়াও বিজেপির জয়ের পর সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন, অভিনেত্রী মৈত্রয়ী মিত্র, সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী সাহেব চট্টোপাধ্যায়সহ অনেকেই।
What's Your Reaction?