নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিংয়ে নতুন নিয়ম, লেনদেনের সীমা নির্ধারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস (যেমন, বিকাশ, নগদ, রকেট) লেনদেনে নতুন সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।  রোববার (৮ ফেব্রুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়েছে। যা রাত থেকেই কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এই বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থের লেনদেন রোধ এবং সার্বিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচনের সময় বড় অংকের সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। দেশের সবকটি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত এই সময়ের মধ্যে সাধারণ গ্রাহকগণ ১০ হাজার টাকার বেশি ডিজিটাল লেনদেন করতে পারবেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow