নির্বাচিত সরকারের অধীনে শহীদদের শ্রদ্ধা জানানো খুবই আনন্দের

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এটা খুবই আনন্দের যে, এত বছর পর আমরা নির্বাচিত সরকারের অধীনে আজকে আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে আসলাম। আমি প্রথমে মন্ত্রিপরিষদের অংশ হয়ে শ্রদ্ধা জানিয়েছি, ফুল দিয়েছি। এরপর আমাদের দলের অংশ হয়ে দিয়েছি। এটা অত্যন্ত আনন্দের। তিনি আরও বলেন, এর আগে প্রত্যেক বছর দিয়েছি। কিন্তু এবার আনন্দটা অনেক বেশি। কারণ, এবার আমরা আসলেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে শ্রদ্ধা জানাতে পেরেছি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিগগির আমাদের ক্যাবিনেটের তরফ থেকে প্রধানমন্ত্রী আমাদের ১৮০ দিনের পুরো পরিকল্পনা জনগণের সামনে নিয়ে আসবেন। শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন আমরা আনবো। শিক্ষাব্যবস্থাটা যেন বিশ্বমাপের হয় এবং আশপাশে সব দেশের ইচ্ছা হয়। আমি এটা আগেও বলেছি সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমার এলাকায় ঢাকা-১৩ তে মোহাম্মদপুর, যে জায়গাটার একটা বদনাম আছে আইনশৃঙ্খলা নিয়ে, সেই বদনামগুলো খুব তাড়াতাড়ি আমরা মুছে ফেলবো। শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্র

নির্বাচিত সরকারের অধীনে শহীদদের শ্রদ্ধা জানানো খুবই আনন্দের

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এটা খুবই আনন্দের যে, এত বছর পর আমরা নির্বাচিত সরকারের অধীনে আজকে আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে আসলাম। আমি প্রথমে মন্ত্রিপরিষদের অংশ হয়ে শ্রদ্ধা জানিয়েছি, ফুল দিয়েছি। এরপর আমাদের দলের অংশ হয়ে দিয়েছি। এটা অত্যন্ত আনন্দের।

তিনি আরও বলেন, এর আগে প্রত্যেক বছর দিয়েছি। কিন্তু এবার আনন্দটা অনেক বেশি। কারণ, এবার আমরা আসলেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে শ্রদ্ধা জানাতে পেরেছি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিগগির আমাদের ক্যাবিনেটের তরফ থেকে প্রধানমন্ত্রী আমাদের ১৮০ দিনের পুরো পরিকল্পনা জনগণের সামনে নিয়ে আসবেন। শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন আমরা আনবো। শিক্ষাব্যবস্থাটা যেন বিশ্বমাপের হয় এবং আশপাশে সব দেশের ইচ্ছা হয়। আমি এটা আগেও বলেছি সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমার এলাকায় ঢাকা-১৩ তে মোহাম্মদপুর, যে জায়গাটার একটা বদনাম আছে আইনশৃঙ্খলা নিয়ে, সেই বদনামগুলো খুব তাড়াতাড়ি আমরা মুছে ফেলবো।

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা জানানোর বিষয়ে তিনি বলেন, প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল বুঝতে পারে। ভুল যদি তারা মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে চায় তাহলে সে শুরু করার জন্য তাদের সাধুবাদ জানাই।

তিনি বলেন, বাংলা ভাষা ভাষাগতভাবে আমাদের শিক্ষাব্যবস্থায় আরও মজবুত করতে হবে। কারণ, বিশেষ করে প্রাইমারি লেভেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাষা শিক্ষা এবং গণিত শিক্ষা। এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে আছি।  শিক্ষার ওপর বড় জোর দেবো আমরা ইনশাআল্লাহ।

এনএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow