নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব : আজাদ 

ঢাকা বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব। সেই স্বপ্নের আড়াইহাজার গড়তে আপনাদের সকলকে আমি পাশে চাই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলার ব্রাক্ষ্মনদী ইউনিয়নে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।  নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দেবেন। ১২ তারিখ আপনারা ধানের শীষে ভোট দিন। আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে থেকে একটি প্রগতিশীল আড়াইহাজার গড়ে তুলব। ভোটের মাধ্যমে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে এ আসনটি তারেক রহমানকে আমরা উপহার দেব।  তিনি আরও বলেন, এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সহসভাপতি মতিউর রহমান মতি

নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব : আজাদ 

ঢাকা বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব। সেই স্বপ্নের আড়াইহাজার গড়তে আপনাদের সকলকে আমি পাশে চাই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলার ব্রাক্ষ্মনদী ইউনিয়নে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। 

নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দেবেন। ১২ তারিখ আপনারা ধানের শীষে ভোট দিন। আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে থেকে একটি প্রগতিশীল আড়াইহাজার গড়ে তুলব। ভোটের মাধ্যমে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে এ আসনটি তারেক রহমানকে আমরা উপহার দেব। 

তিনি আরও বলেন, এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সহসভাপতি মতিউর রহমান মতিন, বিএনপি নেতা খোরশেদ আলম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow