নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

গাজীপুরের টঙ্গীতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাবিবুর রহমান নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  হাবিবুর রহমান (৩০) কুড়িগ্রাম জেলার চিলমারী থানার দাওয়াইটারি এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় মো. আনোয়ার হোসেনের নির্মাণাধীন ৫ তলা ভবনে দিনমজুর হিসেবে কাজ করতেন। জানা যায়, ঘটনার সময় হাবিবুর ভবনের ৫ম তলায় কাজ করছিলেন। রডের কাজের সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ টঙ্গী পূর্ব থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া শুরু করে।  এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

গাজীপুরের টঙ্গীতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাবিবুর রহমান নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

হাবিবুর রহমান (৩০) কুড়িগ্রাম জেলার চিলমারী থানার দাওয়াইটারি এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় মো. আনোয়ার হোসেনের নির্মাণাধীন ৫ তলা ভবনে দিনমজুর হিসেবে কাজ করতেন।

জানা যায়, ঘটনার সময় হাবিবুর ভবনের ৫ম তলায় কাজ করছিলেন। রডের কাজের সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ টঙ্গী পূর্ব থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া শুরু করে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow