নির্মাণ কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শেখ আহমেদ উপজেলার বাবুর্চি আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হোসেন। নিহতের সহকর্মী ও নির্মাণ শ্রমিক মহসিন জানান, গত এক মাস ধরে সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের একটি ভবন নির্মাণের কাজ চলছিল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ছাদের সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন শেখ আহমেদ। মহসিন আরও বলেন, আমি পাশের রুমে কাজ করছিলাম। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে এগিয়ে গিয়ে দেখি শেখ আহমেদ ঘরের মেঝের ওপর পড়ে আছেন। পরে বাড়ির মালিক নাজমুল হোসেনসহ দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদের মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হাসান জানান, খবর পেয়ে হাসপ
কুমিল্লার চৌদ্দগ্রামে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ আহমেদ উপজেলার বাবুর্চি আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হোসেন।
নিহতের সহকর্মী ও নির্মাণ শ্রমিক মহসিন জানান, গত এক মাস ধরে সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের একটি ভবন নির্মাণের কাজ চলছিল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ছাদের সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন শেখ আহমেদ।
মহসিন আরও বলেন, আমি পাশের রুমে কাজ করছিলাম। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে এগিয়ে গিয়ে দেখি শেখ আহমেদ ঘরের মেঝের ওপর পড়ে আছেন। পরে বাড়ির মালিক নাজমুল হোসেনসহ দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদের মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হাসান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে মরদেহ হস্তান্তর করা হবে।
What's Your Reaction?