নিষ্পাপ প্রাণ হারানোর শোক থেকে জন্ম নিল ‘নতুন ফুলের গান’
দেশজুড়ে যখন আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ, প্রতিদিনই নিভে যাচ্ছে নিষ্পাপ শিশুদের প্রাণের প্রদীপ, তখন সেই বেদনাময় বাস্তবতাকে সুরে-গানে তুলে ধরলেন গীতিকবি শেখ রানা। কোমলমতি শিশুদের জীবন, স্বপ্ন আর নিরাপত্তার বার্তা নিয়ে নির্মিত হয়েছে ‘নতুন ফুলের গান’। হৃদয়ছোঁয়া এ গানটিতে কণ্ঠ দিয়েছেন মুসাফির আরিয়ান, আর সংগীতায়োজন করেছেন অটামনাল মুন। গতকাল অন্তর্জালে প্রকাশের পর থেকেই গানটি ছুঁয়ে যাচ্ছে শ্রোতাদের হৃদয়।
গানটি নিয়ে গীতিকবি শেখ রানা বলেন, ‘লিরিকটা লিখেছিলাম সপ্তাহ দুই আগে। লিখে সুর করেছিলাম নিজে নিজেই। গিটারের বিষণ্ণ এ মাইনর কর্ড ধরে। ভালো কিছু হয়নি। বিষন্নতারও একটা সুর থাকে। সেই সুর সুরে ছুঁয়ে যায়নি। আরিয়ানকে লিরিকটা দেয়ার পর একটা অদ্ভুত মেলানকোলি সুর পাঠাল আমাকে। আমরা মুনকে (অটামনাল মুন) অনুরোধ করতেই কম্পোজিশন করে দিল।’
সময়ের দায় থেকেই গানটি করেছেন তাঁরা। রানার ভাষ্য, “খুব কম সময়ে আমরা একটা ভুলে যেতে চাওয়া সময়কে ধরে রাখলাম। হামে মৃত্যু হলো শত শত শিশুর। সাথে তাদের বাবা- মারও। এই দু:খ অতলান্তিক। যার যায় সে ছাড়া কেউ বোঝেনা। এই হাহাকার আমরা হৃদয়ঙ্গম করতে পারব না। ‘নতুন ফুলের গান’ নতুন দি
দেশজুড়ে যখন আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ, প্রতিদিনই নিভে যাচ্ছে নিষ্পাপ শিশুদের প্রাণের প্রদীপ, তখন সেই বেদনাময় বাস্তবতাকে সুরে-গানে তুলে ধরলেন গীতিকবি শেখ রানা। কোমলমতি শিশুদের জীবন, স্বপ্ন আর নিরাপত্তার বার্তা নিয়ে নির্মিত হয়েছে ‘নতুন ফুলের গান’। হৃদয়ছোঁয়া এ গানটিতে কণ্ঠ দিয়েছেন মুসাফির আরিয়ান, আর সংগীতায়োজন করেছেন অটামনাল মুন। গতকাল অন্তর্জালে প্রকাশের পর থেকেই গানটি ছুঁয়ে যাচ্ছে শ্রোতাদের হৃদয়।
গানটি নিয়ে গীতিকবি শেখ রানা বলেন, ‘লিরিকটা লিখেছিলাম সপ্তাহ দুই আগে। লিখে সুর করেছিলাম নিজে নিজেই। গিটারের বিষণ্ণ এ মাইনর কর্ড ধরে। ভালো কিছু হয়নি। বিষন্নতারও একটা সুর থাকে। সেই সুর সুরে ছুঁয়ে যায়নি। আরিয়ানকে লিরিকটা দেয়ার পর একটা অদ্ভুত মেলানকোলি সুর পাঠাল আমাকে। আমরা মুনকে (অটামনাল মুন) অনুরোধ করতেই কম্পোজিশন করে দিল।’
সময়ের দায় থেকেই গানটি করেছেন তাঁরা। রানার ভাষ্য, “খুব কম সময়ে আমরা একটা ভুলে যেতে চাওয়া সময়কে ধরে রাখলাম। হামে মৃত্যু হলো শত শত শিশুর। সাথে তাদের বাবা- মারও। এই দু:খ অতলান্তিক। যার যায় সে ছাড়া কেউ বোঝেনা। এই হাহাকার আমরা হৃদয়ঙ্গম করতে পারব না। ‘নতুন ফুলের গান’ নতুন দিন আনবে না। যে শিশুরা চলে গেছে, তাদের পরিবারে এতটুকুও সহমর্মিতার প্রলেপ দিতে পারবে না। তবু আমরা বেঁচে থাকব। জীবনকে যাপন করব। পৃথিবী থেকে ফুলেরা বিদায় নেবে, আশাবাদী চোখে আমি কল্পনা করে যাব তারাই নতুন ফুল হয়ে ফিরে আসবে অন্য নামে।”
সংগীত পরিচালক অটামনাল মুন জানান, রানার গীতিকবিতায় তিনি ‘মুক্তিযুদ্ধের গান’ নামে একটি প্রজেক্ট করছেন। সে সুবাদে এই গানের প্রস্তাব আসে। পেশাদারিত্ব নয়, বরং মানবিক অনুভব থেকে গানটি করেছেন তাঁরা।
শ্রোতাদের উদ্দেশ্যে গায়ক মুসাফির আরিয়ান বলেন, ‘একজন সন্তানের বাবা হিসেবে হোক আর এই দেশের প্রতি দায় থেকে হোক, চেষ্টা করেছি গানের কথাগুলোকে অনুভব করে সুর করতে, কেমন হয়েছে সেটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম।’
‘নতুন ফুলের গান’-এর ভিডিও সম্পাদনা করেছেন আফরিন নাহার। গীতিকবির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি শোনা যাচ্ছে।