নিহত বুলেট বৈরাগীর পরিবারের সাথে দেখা করলেন মনিরুল হক এমপি

কুমিল্লায় ছিনতাইকারীদের হাতে নিহত কাস্টম কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শুক্রবার (০৮ মে) বিকেলে কুমিল্লা নগরীর রাজগঞ্জে বুলেট বৈরাগীর বাসভবন গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লায় কাস্টম কর্মকর্তা নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি এ বিষয়ে সংসদে কথা বলেছি এবং প্রধানমন্ত্রী অবহিত করেছি। ২৪ ঘন্টার ভিতরে র‍্যাব অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছে। সেজন্য র‍্যাব কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই। তিনি বলেন, আজকে আমি বুলেট বৈরাগীর বাসায় দেখা করেছি। তার স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন। তিনি মানবিক মানুষ, আশা করি সাড়া দিবেন। ইতিমধ্যে সরকার থেকে নির্দেশ এসেছে একটা নির্দিষ্ট সময়ে পর্যন্ত বুলেট বৈরাগীর বেতন যেন তার স্ত্রীকে প্রদান করা হয়। এ সময় আপ্লুত হয়ে পরেন মনিরুল হক চৌধুরী এমপি। বুলেট বৈরাগীর পরিবারের দেখভালের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন তিনি। তিনি কুমিল্লায় তাঁর পরিবারের স্থায়ী নিবাসের আশ্বাস দেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দেয়ারও আশ

নিহত বুলেট বৈরাগীর পরিবারের সাথে দেখা করলেন মনিরুল হক এমপি

কুমিল্লায় ছিনতাইকারীদের হাতে নিহত কাস্টম কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

শুক্রবার (০৮ মে) বিকেলে কুমিল্লা নগরীর রাজগঞ্জে বুলেট বৈরাগীর বাসভবন গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লায় কাস্টম কর্মকর্তা নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি এ বিষয়ে সংসদে কথা বলেছি এবং প্রধানমন্ত্রী অবহিত করেছি। ২৪ ঘন্টার ভিতরে র‍্যাব অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছে। সেজন্য র‍্যাব কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আজকে আমি বুলেট বৈরাগীর বাসায় দেখা করেছি। তার স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন। তিনি মানবিক মানুষ, আশা করি সাড়া দিবেন। ইতিমধ্যে সরকার থেকে নির্দেশ এসেছে একটা নির্দিষ্ট সময়ে পর্যন্ত বুলেট বৈরাগীর বেতন যেন তার স্ত্রীকে প্রদান করা হয়।

এ সময় আপ্লুত হয়ে পরেন মনিরুল হক চৌধুরী এমপি। বুলেট বৈরাগীর পরিবারের দেখভালের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন তিনি। তিনি কুমিল্লায় তাঁর পরিবারের স্থায়ী নিবাসের আশ্বাস দেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দেয়ারও আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বুলেট বেড়ে গেলে স্ত্রী ও বাবা মাকে সান্তনা দেন এবং দ্রুত সময়ে বুলেট বৈরাগী হত্যার বিচারের বিষয়ে আশ্বস্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow