নীতিমালা লঙ্ঘন করে টাঙ্গাইলে নির্বাহী প্রকৌশলী পদে পদায়নের অভিযোগ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নতুন বদলি ও পদায়ন নীতিমালা লঙ্ঘন করে নির্বাহী প্রকৌশলী পদে জাহানারা পারভীনকে নিজ জেলা টাঙ্গাইলে পদায়নের অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ২ জুলাই স্থানীয় সরকার বিভাগ মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের জন্য নতুন নীতিমালা জারি করে। ওই নীতিমালার ১(ক) ও ১(ঙ) অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ পদে, বিশেষ করে নির্বাহী প্রকৌশলী পদে, কোনো কর্মকর্তাকে তার নিজ জেলা বা স্বামী-স্ত্রীর জেলায় পদায়ন করা যাবে না। অভিযোগ রয়েছে, ওই নীতিমালা কার্যকর হওয়ার দুই সপ্তাহের মধ্যেই গত ১৬ জুলাই এলজিইডির সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে জাহানারা পারভীনকে টাঙ্গাইল জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়। তিনি বুধবার (২৩ জুলাই) দায়িত্বও গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহানারা পারভীনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া গ্রামে। তার স্বামী শামছুল বারীর বাড়িও একই এলাকায়। ফলে নতুন নীতিমালা অনুযায়ী তাকে টাঙ্গাইলে পদায়নের সুযোগ নেই বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর উপজে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নতুন বদলি ও পদায়ন নীতিমালা লঙ্ঘন করে নির্বাহী প্রকৌশলী পদে জাহানারা পারভীনকে নিজ জেলা টাঙ্গাইলে পদায়নের অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ২ জুলাই স্থানীয় সরকার বিভাগ মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের জন্য নতুন নীতিমালা জারি করে। ওই নীতিমালার ১(ক) ও ১(ঙ) অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ পদে, বিশেষ করে নির্বাহী প্রকৌশলী পদে, কোনো কর্মকর্তাকে তার নিজ জেলা বা স্বামী-স্ত্রীর জেলায় পদায়ন করা যাবে না।
অভিযোগ রয়েছে, ওই নীতিমালা কার্যকর হওয়ার দুই সপ্তাহের মধ্যেই গত ১৬ জুলাই এলজিইডির সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে জাহানারা পারভীনকে টাঙ্গাইল জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়। তিনি বুধবার (২৩ জুলাই) দায়িত্বও গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহানারা পারভীনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া গ্রামে। তার স্বামী শামছুল বারীর বাড়িও একই এলাকায়। ফলে নতুন নীতিমালা অনুযায়ী তাকে টাঙ্গাইলে পদায়নের সুযোগ নেই বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় টাঙ্গাইল সদর উপজেলার ঠিকাদার মোহাম্মদ আলী স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে গত ১৯ জুলাই লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মাঠপর্যায়ের সর্বোচ্চ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসম্পন্ন পদে নিজ জেলার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় স্বার্থের সংঘাত, স্বজনপ্রীতি এবং প্রশাসনিক ও আর্থিক অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, এলজিইডি দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন বাস্তবায়নকারী সংস্থা। প্রতিবছর হাজার হাজার কোটি টাকার সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে সংস্থাটি। এ ধরনের সংবেদনশীল পদে নিজ জেলায় দায়িত্ব পালন প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্ন তৈরি করতে পারে বলেই নতুন নীতিমালায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে অভিযোগ রয়েছে, দায়িত্ব হস্তান্তরের প্রচলিত নিয়ম অনুসরণ না করেই জাহানারা পারভীন নিজ উদ্যোগে দায়িত্ব গ্রহণ করেছেন।
এ বিষয়ে এলজিইডির টাঙ্গাইলের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জাহানারা পারভীনের বদলি নীতিমালা অনুযায়ী হয়নি। আমি আগামী রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের কথা বলেছিলাম। কিন্তু আমার অনুপস্থিতিতেই তিনি নিজে দায়িত্ব গ্রহণ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এক পর্যায়ে ফোন কেটে দেন।
আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?