নীরব ক্ষরণ এবং অন্যান্য কবিতা

জি বি এম রুবেল আহম্মেদ নীরব ক্ষরণ জীবন নামক অদৃশ্য অবয়বেএকটা ঘুণপোকা বাসা বেঁধেছেপ্রতিনিয়ত সেই অশান্ত ঘুণকুরে কুরে খাচ্ছে ভেতর। শোক তারা দূর আকাশে দেখি অগণিত তারাজ্বলছে মিটিমিটিতাদের মাঝে একা ছুটছো তুমিচাঁদকে ছোঁবে বলে।লক্ষ কোটি ভিড়েবলো–কোথায় তোমায় খুঁজবো আমি? বিপরীত অনুভব একই আকাশঅথচ—একদিকে বিষণ্নতাআরেক দিকে উল্লাস আকাশের রং এক আকাশের কত রংক্ষণে ক্ষণে বদলায় রূপ–কখনো ধূসর, সাদা, নীলকখনো রংধনুর মতো রঙিনআবার কখনো বিষণ্নতায়জমে থাকা একগুচ্ছ মেঘ। আরও পড়ুন অলোক আচার্যের কবিতা / স্মৃতির উঠানে কে হাঁটে এবং সাইরেন এসইউ

নীরব ক্ষরণ এবং অন্যান্য কবিতা

জি বি এম রুবেল আহম্মেদ

নীরব ক্ষরণ

জীবন নামক অদৃশ্য অবয়বে
একটা ঘুণপোকা বাসা বেঁধেছে
প্রতিনিয়ত সেই অশান্ত ঘুণ
কুরে কুরে খাচ্ছে ভেতর।

শোক তারা

দূর আকাশে দেখি অগণিত তারা
জ্বলছে মিটিমিটি
তাদের মাঝে একা ছুটছো তুমি
চাঁদকে ছোঁবে বলে।
লক্ষ কোটি ভিড়ে
বলো–কোথায় তোমায় খুঁজবো আমি?

বিপরীত অনুভব

একই আকাশ
অথচ—
একদিকে বিষণ্নতা
আরেক দিকে উল্লাস

আকাশের রং

এক আকাশের কত রং
ক্ষণে ক্ষণে বদলায় রূপ–
কখনো ধূসর, সাদা, নীল
কখনো রংধনুর মতো রঙিন
আবার কখনো বিষণ্নতায়
জমে থাকা একগুচ্ছ মেঘ।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow