নীরব যুদ্ধে মানবদেহের অদৃশ্য প্রতিরক্ষা গল্প

মানবদেহ একটি বিস্ময়কর যন্ত্র, এটি আমাদের প্রতিদিনের জীবনের সব চ্যালেঞ্জের মোকাবিলা করে। কিন্তু কখনও কখনও, এই যন্ত্রের অদৃশ্য স্নায়ুতন্ত্র নিজেই বিপদে পড়ে। মাল্টিপল স্ক্লেরোসিস (এমএস) সেই নীরব শত্রু, যা ধীরে ধীরে স্নায়ুতন্ত্রের রূপান্তর ঘটায় এবং মানুষের জীবনের সাধারণ গতিপ্রক্রিয়াকে পরিবর্তন করে। প্রতিবছর ৩০ মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মাল্টিপল স্ক্লেরোসিস দিবস। দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয় এই অদৃশ্য সংগ্রামের কথা-যেখানে মানুষের মনোবল, চিকিৎসা বিজ্ঞান এবং সহানুভূতি একসঙ্গে মিলিত হয়ে একটি নীরব যুদ্ধ চালাচ্ছে। এটি একটি যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে শক্তি, ধৈর্য এবং আশা আমাদের সঙ্গী। ২০২৪-২০২৬ সালের বিশ্ব এমএস দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘আমার এমএস রোগ নির্ণয়: একসাথে এমএস মোকাবিলা’।- এই প্রতিপাদ্যের ভেতরে নিহিত রয়েছে এক অনন্য মানবিক দর্শন। একজন রোগীর রোগ নির্ণয়ের মুহূর্তটি যেমন ব্যক্তিগত আতঙ্ক, বিভ্রান্তি ও মানসিক বিপর্যয়ের সূচনা হতে পারে, তেমনি সঠিক সহায়তা, সহমর্মিতা ও বৈজ্ঞানিক চিকিৎসা সেই অন্ধকার পথকে আলোকিতও করতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস কী? মাল্টিপল স্ক্লেরোসিস হল

নীরব যুদ্ধে মানবদেহের অদৃশ্য প্রতিরক্ষা গল্প

মানবদেহ একটি বিস্ময়কর যন্ত্র, এটি আমাদের প্রতিদিনের জীবনের সব চ্যালেঞ্জের মোকাবিলা করে। কিন্তু কখনও কখনও, এই যন্ত্রের অদৃশ্য স্নায়ুতন্ত্র নিজেই বিপদে পড়ে। মাল্টিপল স্ক্লেরোসিস (এমএস) সেই নীরব শত্রু, যা ধীরে ধীরে স্নায়ুতন্ত্রের রূপান্তর ঘটায় এবং মানুষের জীবনের সাধারণ গতিপ্রক্রিয়াকে পরিবর্তন করে।

প্রতিবছর ৩০ মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মাল্টিপল স্ক্লেরোসিস দিবস। দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয় এই অদৃশ্য সংগ্রামের কথা-যেখানে মানুষের মনোবল, চিকিৎসা বিজ্ঞান এবং সহানুভূতি একসঙ্গে মিলিত হয়ে একটি নীরব যুদ্ধ চালাচ্ছে। এটি একটি যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে শক্তি, ধৈর্য এবং আশা আমাদের সঙ্গী।

২০২৪-২০২৬ সালের বিশ্ব এমএস দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘আমার এমএস রোগ নির্ণয়: একসাথে এমএস মোকাবিলা’।- এই প্রতিপাদ্যের ভেতরে নিহিত রয়েছে এক অনন্য মানবিক দর্শন।

একজন রোগীর রোগ নির্ণয়ের মুহূর্তটি যেমন ব্যক্তিগত আতঙ্ক, বিভ্রান্তি ও মানসিক বিপর্যয়ের সূচনা হতে পারে, তেমনি সঠিক সহায়তা, সহমর্মিতা ও বৈজ্ঞানিক চিকিৎসা সেই অন্ধকার পথকে আলোকিতও করতে পারে।

মাল্টিপল স্ক্লেরোসিস কী?

মাল্টিপল স্ক্লেরোসিস হলো একটি অটোইমিউন নিউরোলজিক্যাল ডিজঅর্ডার, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ চালায়। মানবদেহের স্নায়ুকোষগুলোকে ঘিরে থাকে একধরনের সুরক্ষামূলক আবরণ, যার নাম মাইলিন শিথ।

এই মাইলিন স্নায়ু সংকেতকে দ্রুত ও সঠিকভাবে পরিবহন করতে সাহায্য করে। এমএস রোগে এই মাইলিন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। ফলে মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অঙ্গে সঠিক সংকেত পৌঁছাতে ব্যাঘাত ঘটে। এর ফলে দেখা দিতে পারে দৃষ্টিশক্তির সমস্যা, চলাফেরায় ভারসাম্যহীনতা, অবশভাব, দুর্বলতা, স্মৃতিশক্তি হ্রাস, অতিরিক্ত ক্লান্তি, মানসিক বিষণ্নতা, কখনও পক্ষাঘাত পর্যন্ত।

এমএস: নীরব কিন্তু নির্মম

মাল্টিপল স্ক্লেরোসিস শুরুর দিকে ধরা পরে না। যখন ধরা পরে তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। এটি নীরবে মানবদেহে বাসা বাঁধে। কারণ এর উপসর্গ ব্যক্তি ভেদে ভিন্ন হয়। কেউ হয়তো হঠাৎ ঝাপসা দেখতে শুরু করেন, কেউ হাঁটতে গিয়ে ভারসাম্য হারান, কেউ আবার অস্বাভাবিক ক্লান্তিতে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন।

এই রোগের সবচেয়ে জটিল দিক হলো- এটি বাহ্যিকভাবে সবসময় দৃশ্যমান নয়। একজন এমএস রোগী হয়তো বাইরে থেকে সুস্থ দেখাচ্ছেন, অথচ ভেতরে ভেতরে প্রতিদিন লড়াই করছেন ব্যথা, ক্লান্তি, মানসিক যন্ত্রণা ও সামাজিক অবহেলার বিরুদ্ধে।

কেন এবারের প্রতিপাদ্য এত গুরুত্বপূর্ণ?

‘আমার এমএস রোগ নির্ণয়: একসাথে এমএস মোকাবিলা’ এই প্রতিপাদ্যের মাধ্যমে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। যথা-

  • দ্রুত ও সঠিক রোগ নির্ণয়: এমএস রোগ নির্ণয়ে প্রায়ই দীর্ঘ সময় লেগে যায়। কারণ এর উপসর্গ অন্যান্য অনেক স্নায়বিক রোগের সঙ্গে মিলে যায়। অনেক রোগী বছরের পর বছর ভুল চিকিৎসা গ্রহণ করেন। ফলে রোগ জটিল আকার ধারণ করে।
  • রোগীর মানসিক সহায়তা: ‘আপনার এমএস হয়েছে’- এই কথাটি শোনার পর অনেক রোগী মানসিকভাবে ভেঙে পড়েন। তখন প্রয়োজন পরিবারের সমর্থন, চিকিৎসকের সহানুভূতি, সমাজের ইতিবাচক মনোভাব, কাউন্সেলিং ও রোগী সংগঠনের সহায়তা।
  • সম্মিলিত সামাজিক দায়িত্ব: এমএস শুধু একজন ব্যক্তির সমস্যা নয়; এটি পুরো সমাজের মানবিক ও স্বাস্থ্যগত চ্যালেঞ্জ। তাই রাষ্ট্র, স্বাস্থ্যব্যবস্থা, পরিবার, গণমাধ্যম ও নাগরিক সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন:

বাংলাদেশে এমএস: এক উপেক্ষিত বাস্তবতা

বাংলাদেশে এমএস রোগীর সংখ্যা তুলনামূলক কম বলে ধারণা করা হলেও প্রকৃত চিত্র এখনো অস্পষ্ট। কারণ, সচেতনতার অভাব, রোগ নির্ণয়ে সীমাবদ্ধতা, বিশেষজ্ঞ নিউরোলজিস্টের স্বল্পতা, উচ্চমূল্যের পরীক্ষা, রোগ নিয়ে সামাজিক ভয় ও ভুল ধারণা, অনেক ক্ষেত্রেই রোগীরা দীর্ঘদিন ধরে ভুল চিকিৎসা গ্রহণ করেন।
কেউ এটিকে মানসিক রোগ ভাবেন, কেউ আবার জাদুটোনা বা অভিশাপের ফল বলেও মনে করেন। এই অজ্ঞতা দূর করতে হবে।

এমএস কি সম্পূর্ণ নিরাময়যোগ্য?

বর্তমানে এমএসের পূর্ণাঙ্গ নিরাময় নেই। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান রোগটিকে অনেকাংশে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। এরচিকিৎসার মূল লক্ষ্য হলো- রোগের অগ্রগতি কমানো, উপসর্গ নিয়ন্ত্রণ, কর্মক্ষমতা বজায় রাখা ও জীবনমান উন্নত করা।

পরিবার: প্রথম আশ্রয়

একজন এমএস রোগীর জন্য পরিবারের ভূমিকা অপরিসীম। রোগীর পাশে যদি থাকে বোঝাপড়া, ধৈর্য, ভালোবাসা, মানসিক সমর্থন- তবে রোগের সঙ্গে লড়াই অনেক সহজ হয়ে যায়। পরিবারের একটি ইতিবাচক বাক্যও কখনও কখনও ওষুধের চেয়েও বেশি কার্যকর হয়ে ওঠে।

কর্মক্ষেত্রে এমএস রোগীর অধিকার

এমএস আক্রান্ত ব্যক্তি মানেই অক্ষম মানুষ নয়। অনেক রোগী সঠিক চিকিৎসা ও সহায়তায় স্বাভাবিক জীবনযাপন করেন। তাই কর্মক্ষেত্রে প্রয়োজন বৈষম্যহীন পরিবেশ, নমনীয় কর্মঘণ্টা, স্বাস্থ্য সহায়তা, মানসিক নিরাপত্তা, মানুষকে তার রোগ দিয়ে নয় তার সক্ষমতা দিয়ে মূল্যায়ন করতে হবে।

গণমাধ্যমের ভূমিকা

গণমাধ্যম সমাজের বিবেক। এমএস নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান, তথ্যভিত্তিক প্রতিবেদন, রোগীর জীবনসংগ্রামের গল্প, চিকিৎসাবিষয়ক আলোচনা, বিস্তৃতভাবে প্রচার করা জরুরি। ভয় নয়, সচেতনতাই হোক মূল বার্তা।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow