‘নীল জার্সি পরার সিদ্ধান্ত আমার নয়’, রহস্য ভাঙলেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার নীল জার্সি পরে নামার সিদ্ধান্ত ঘিরে কয়েক দিন ধরেই চলছে তুমুল আলোচনা। অনেকেই মনে করেছিলেন, ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক জয়ের স্মৃতি ফিরিয়ে আনতেই কোচ লিওনেল স্কালোনির অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সেই জল্পনাকে এক কথায় উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ। স্কালোনি স্পষ্টভাবে বলেন, ‘না, নীল জার্সি পরে খেলতে আমি কোনো অনুরোধ করিনি। কে এই সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি না। হয়তো এটা কোনো ঐতিহ্যের অংশ। যদি থমাস টুখেলের এতে কোনো সমস্যা না থাকে, তাহলে তো আরও ভালো।’ এর আগে খবর ছড়িয়েছিল, ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার নেতৃত্বে ঐতিহাসিক জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে আর্জেন্টিনা শিবির থেকেই ফিফার কাছে নীল জার্সি পরার অনুরোধ করা হয়েছিল। তবে স্কালোনির বক্তব্যে পরিষ্কার হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত তার পক্ষ থেকে নেওয়া হয়নি। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, এই সেমিফাইনালে আর্জেন্টিনা ‘টিম বি’ বা অ্যাওয়ে দল হওয়ায় তারা তাদের বিকল্প নীল জার্সি পরবে। অন্যদিকে ‘টিম এ’ হিসেবে ইংল্যান্ড ম

‘নীল জার্সি পরার সিদ্ধান্ত আমার নয়’, রহস্য ভাঙলেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার নীল জার্সি পরে নামার সিদ্ধান্ত ঘিরে কয়েক দিন ধরেই চলছে তুমুল আলোচনা। অনেকেই মনে করেছিলেন, ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক জয়ের স্মৃতি ফিরিয়ে আনতেই কোচ লিওনেল স্কালোনির অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সেই জল্পনাকে এক কথায় উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ।

স্কালোনি স্পষ্টভাবে বলেন, ‘না, নীল জার্সি পরে খেলতে আমি কোনো অনুরোধ করিনি। কে এই সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি না। হয়তো এটা কোনো ঐতিহ্যের অংশ। যদি থমাস টুখেলের এতে কোনো সমস্যা না থাকে, তাহলে তো আরও ভালো।’

এর আগে খবর ছড়িয়েছিল, ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার নেতৃত্বে ঐতিহাসিক জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে আর্জেন্টিনা শিবির থেকেই ফিফার কাছে নীল জার্সি পরার অনুরোধ করা হয়েছিল। তবে স্কালোনির বক্তব্যে পরিষ্কার হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত তার পক্ষ থেকে নেওয়া হয়নি।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, এই সেমিফাইনালে আর্জেন্টিনা ‘টিম বি’ বা অ্যাওয়ে দল হওয়ায় তারা তাদের বিকল্প নীল জার্সি পরবে। অন্যদিকে ‘টিম এ’ হিসেবে ইংল্যান্ড মাঠে নামবে তাদের ঐতিহ্যবাহী সাদা জার্সিতে।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত বিকল্প নীল জার্সি পরে ১৯টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সেই রেকর্ড বেশ সমৃদ্ধ। যেখানে জয় ১১টি, ড্র ৩টি এবং হার ৫টি ম্যাচে (টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচগুলো চূড়ান্ত ফল অনুযায়ী হিসাব করা হয়েছে।)

ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে আর্জেন্টিনার রেকর্ডও ইতিবাচক। তিনবার মুখোমুখি হয়ে তারা জিতেছে দুইবার এবং হেরেছে একবার।

সবচেয়ে স্মরণীয় জয়টি আসে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, যখন নীল জার্সি গায়ে ডিয়েগো ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিলেন এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’র জাদুতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আলবিসেলেস্তেরা। এবারও সেই একই রঙের জার্সি গায়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে স্কালোনির মতে, জার্সির রঙ নয়, ম্যাচের ফল নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্সই।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow