নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশে সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দিল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছিলেন দলটির মনোনীত প্রার্থী মনিরা শারমিন। তবে এবার গেজেট প্রকাশে সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
নির্ধারিত এই সময়ের মধ্যে একই জোট ও দলের অন্য প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা আদেশ আসে কি না, তা পর্যবেক্ষণ করবে ইসি। যদি সন্ধ্যার মধ্যে নতুন কোনো তথ্য না আসে, তবে নুসরাত তাবাসসুমের নামেই গেজেট প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার বলেন, মনিরা শারমিনের চিঠিতে আইনি কোনো ভিত্তি বা কজ লিস্টের উল্লেখ না থাকায় শুধু চিঠির ওপর ভিত্তি করে গেজেট আটকে রাখা সম্ভব নয়।
তিনি বলেন, মনিরা শারমিন তার চিঠিতে শুনানির সুনির্দিষ্ট কোনো সময় বা তারিখ উল্লেখ করেননি। একটি গেজেট প্রকাশের প্রক্রিয়া অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা যায় না বলেই কমিশন আজ সোমবার (৪ মে)
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছিলেন দলটির মনোনীত প্রার্থী মনিরা শারমিন। তবে এবার গেজেট প্রকাশে সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
নির্ধারিত এই সময়ের মধ্যে একই জোট ও দলের অন্য প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা আদেশ আসে কি না, তা পর্যবেক্ষণ করবে ইসি। যদি সন্ধ্যার মধ্যে নতুন কোনো তথ্য না আসে, তবে নুসরাত তাবাসসুমের নামেই গেজেট প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার বলেন, মনিরা শারমিনের চিঠিতে আইনি কোনো ভিত্তি বা কজ লিস্টের উল্লেখ না থাকায় শুধু চিঠির ওপর ভিত্তি করে গেজেট আটকে রাখা সম্ভব নয়।
তিনি বলেন, মনিরা শারমিন তার চিঠিতে শুনানির সুনির্দিষ্ট কোনো সময় বা তারিখ উল্লেখ করেননি। একটি গেজেট প্রকাশের প্রক্রিয়া অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা যায় না বলেই কমিশন আজ সোমবার (৪ মে) সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গেজেট প্রকাশের পর যদি আদালত থেকে মনিরা শারমিনের পক্ষে কোনো আদেশ আসে, তবে কমিশনের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, যদি তিনি আদালত থেকে কোনো আদেশ আনতে পারেন, তবে কমিশন অবশ্যই তা বিবেচনা করবে। আদালতের আদেশের পর কমিশন কোনো আপিল করবে না, বরং সেই আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তবে বাস্তবতা হলো, গতকাল কিংবা আজ এখন পর্যন্ত তিনি কোনো আদেশ দাখিল করতে পারেননি। তাই সন্ধ্যার মধ্যে আদালত থেকে নতুন কোনো নির্দেশনা না পৌঁছালে নুসরাত তাবাসসুমের নামেই সংরক্ষিত আসনের সদস্য হিসেবে গেজেট বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।