নুহাশের ফ্রেমে এবার আফজাল ও চঞ্চল

আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলা চিত্রনাট্য নিয়ে এবার নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রস্তুতির পর ‘মুভিং বাংলাদেশ’ শিরোনামের এই সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। সিনেমাটিতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় দুই অভিনেতা আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী। এরই মধ্যে টানা কয়েক দিনের শুটিংও সম্পন্ন হয়েছে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম স্বপ্ন এবং জীবনের নানা চড়াই-উতরাইকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী এটি শুধু একজন মানুষের ব্যক্তিগত গল্প নয়, বরং এর মাধ্যমে উঠে আসবে সময়ের বাস্তবতা তরুণদের সংগ্রাম এবং সমাজের বিভিন্ন দিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow