নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ

ঢাকার সাভারে এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধভাবে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিপ্লব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন অভিযুক্ত আরেক যুবক। সোমবার (১১ মে) ভোরে রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়ায় অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার বিপ্লব হোসেন রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী একজন নৃত্যশিল্পী। মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে প্রায় ১৭ বছরের সম্পর্ক ছিল বিপ্লব হোসেনের। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ভারতে পাঠিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা করানো হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি জানতে পারেন, বিপ্লব অন্যত্র বিয়ে করেছেন। একই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগও তোলেন ভুক্তভোগী। ভুক্তভোগীর দাবি, জেন্ডার পরিবর্তনের আগেই বিপ্লব তার সঙ্গে অর্থনৈতিক চুক্তি করেন এবং ভবিষ্যতে সংসার করার আশ্বাস দেন। কিন্তু দেশে ফেরার পর তিনি প্রতারণার শিকার হন। মামলার এজাহারে বলা হয়, গত ৬ মে রাতে সাভার পৌর এলাকায় ভাড়া বাসায় গিয়ে বিপ্লব হোসেন ও শান্ত পান

নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ
ঢাকার সাভারে এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধভাবে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিপ্লব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন অভিযুক্ত আরেক যুবক। সোমবার (১১ মে) ভোরে রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়ায় অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার বিপ্লব হোসেন রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী একজন নৃত্যশিল্পী। মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে প্রায় ১৭ বছরের সম্পর্ক ছিল বিপ্লব হোসেনের। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ভারতে পাঠিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা করানো হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি জানতে পারেন, বিপ্লব অন্যত্র বিয়ে করেছেন। একই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগও তোলেন ভুক্তভোগী। ভুক্তভোগীর দাবি, জেন্ডার পরিবর্তনের আগেই বিপ্লব তার সঙ্গে অর্থনৈতিক চুক্তি করেন এবং ভবিষ্যতে সংসার করার আশ্বাস দেন। কিন্তু দেশে ফেরার পর তিনি প্রতারণার শিকার হন। মামলার এজাহারে বলা হয়, গত ৬ মে রাতে সাভার পৌর এলাকায় ভাড়া বাসায় গিয়ে বিপ্লব হোসেন ও শান্ত পান্ড জোরপূর্বক ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন। পরে তারা ভুক্তভোগীকে বলাৎকার করেন এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় বিপ্লব হোসেনকে প্রধান আসামি ও শান্ত পান্ডেকে দ্বিতীয় আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজশাহী থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow