নেইমারকে ছাড়া বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল, কবে ফিরবেন মাঠে?

চলতি বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। কাফের চোট (পায়ের পেছনের পেশির চোট) থেকে পুরোপুরি সেরে না ওঠায় মরক্কোর বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম তারকা নেইমার জুনিয়র। এমনকি পুরো গ্রুপ পর্ব থেকেই তিনি ছিটকে যেতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। শনিবার নিউ জার্সিতে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। এর আগে সংবাদ সম্মেলনে নেইমারের ফেরার ব্যাপারে কথা বলেন আনচেলত্তি। তিনি বলেন, \'সে (নেইমার) দ্রুত ফিট হয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবে।\' অর্থাৎ নেইমার এখনো পুরোদমে অনুশীলনেও ফিরতে পারেননি। ফলে প্রথম ম্যাচ তো বটেই গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তার খেলা অনিশ্চিত। গ্রুপ ‘এফ’-এ ব্রাজিলের পরের দুই ম্যাচ হাইতি (১৯ জুন) ও স্কটল্যান্ডের (২৪ জুন) বিপক্ষে। ৩৪ বছর বয়সী সান্তোস ফরোয়ার্ডকে দলে ডাকা হলেও এখন পর্যন্ত তিনি অনুশীলন কিংবা ম্যাচে নামতে পারেননি। চোটের কারণে পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও মিস করেছেন ব্রাজিলের

নেইমারকে ছাড়া বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল, কবে ফিরবেন মাঠে?

চলতি বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। কাফের চোট (পায়ের পেছনের পেশির চোট) থেকে পুরোপুরি সেরে না ওঠায় মরক্কোর বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম তারকা নেইমার জুনিয়র। এমনকি পুরো গ্রুপ পর্ব থেকেই তিনি ছিটকে যেতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার নিউ জার্সিতে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। এর আগে সংবাদ সম্মেলনে নেইমারের ফেরার ব্যাপারে কথা বলেন আনচেলত্তি। তিনি বলেন, 'সে (নেইমার) দ্রুত ফিট হয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবে।' অর্থাৎ নেইমার এখনো পুরোদমে অনুশীলনেও ফিরতে পারেননি। ফলে প্রথম ম্যাচ তো বটেই গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তার খেলা অনিশ্চিত।

গ্রুপ ‘এফ’-এ ব্রাজিলের পরের দুই ম্যাচ হাইতি (১৯ জুন) ও স্কটল্যান্ডের (২৪ জুন) বিপক্ষে। ৩৪ বছর বয়সী সান্তোস ফরোয়ার্ডকে দলে ডাকা হলেও এখন পর্যন্ত তিনি অনুশীলন কিংবা ম্যাচে নামতে পারেননি। চোটের কারণে পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও মিস করেছেন ব্রাজিলের এই নাম্বার টেন।

তবে তার অভিজ্ঞতার কথা মাথায় রেখেই বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়েছে বলে জানান আনচেলত্তি, 'সে আমাদের স্কোয়াডের তরুণ খেলোয়াড়দের জন্য একটি ভালো উদাহরণ হতে পারে।'

ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রও সতীর্থের দ্রুত প্রত্যাবর্তন কামনা করেছেন। তিনি বলেন, 'সে আমাকে অনুপ্রাণিত করে। তার দ্রুত সুস্থতা কামনা করি এবং মাঠে তাকে আবার দেখতে মুখিয়ে আছি।'

অন্যদিকে নেইমারের অনুপস্থিতি নিজেদের পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মরক্কো কোচ মোহাম্মদ উয়াহবি। তিনি বলেন, 'নেইমার থাকুক বা না থাকুক—দুই পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের জন্য কিছুই বদলাচ্ছে না।" মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি অবশ্য হতাশা লুকাননি। পিএসজি ডিফেন্ডার বলেন, 'আমি সেরাদের বিপক্ষে খেলতে চাই, আর নেইমার তাদেরই একজন।'

এসকেডি/টিটিটি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow