নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম
মাঠের বাইরের নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সান্তোসে সতীর্থ নেইমারের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তরুণ ফুটবলার রবিনিও জুনিয়র। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন তিনি। ঘটনাটি শুধু দুই খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয় নয়, পুরো ক্লাবকে এক কঠিন নৈতিক ও আইনি সংকটের মুখে ঠেলে দিয়েছে। রোববার (৩ মে) অনুশীলনের সময় এই দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, অনুশীলনে ড্রিবল করে নেইমারকে পাশ কাটানোর পর ক্ষুব্ধ হয়ে ৩৪ বছর বয়সী নেইমার শারীরিকভাবে আক্রমণ করেন ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়রকে। যদিও পরে নেইমার তার আচরণের জন্য রবিনিও জুনিয়র এবং তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করেন। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, রোববার ওই অনুশীলনের পর নেইমার ব্যক্তিগতভাবে রবিনহো জুনিয়র ও তার মায়ের কাছে মেসেজ পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন। সোমবার অনুশীলনেও দুজনকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেছে। কিন্তু তরুণ খেলোয়াড়ের পরিবার ও প্রতিনিধিরা মনে করছেন, ঘটনাটি জনসমক্ষে ছড়িয়ে পড়ায় শুধু ব্যক্তিগত ক্ষমা যথে
মাঠের বাইরের নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সান্তোসে সতীর্থ নেইমারের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তরুণ ফুটবলার রবিনিও জুনিয়র। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন তিনি। ঘটনাটি শুধু দুই খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয় নয়, পুরো ক্লাবকে এক কঠিন নৈতিক ও আইনি সংকটের মুখে ঠেলে দিয়েছে।
রোববার (৩ মে) অনুশীলনের সময় এই দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, অনুশীলনে ড্রিবল করে নেইমারকে পাশ কাটানোর পর ক্ষুব্ধ হয়ে ৩৪ বছর বয়সী নেইমার শারীরিকভাবে আক্রমণ করেন ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়রকে। যদিও পরে নেইমার তার আচরণের জন্য রবিনিও জুনিয়র এবং তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করেন।
ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, রোববার ওই অনুশীলনের পর নেইমার ব্যক্তিগতভাবে রবিনহো জুনিয়র ও তার মায়ের কাছে মেসেজ পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন। সোমবার অনুশীলনেও দুজনকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেছে। কিন্তু তরুণ খেলোয়াড়ের পরিবার ও প্রতিনিধিরা মনে করছেন, ঘটনাটি জনসমক্ষে ছড়িয়ে পড়ায় শুধু ব্যক্তিগত ক্ষমা যথেষ্ট নয়। ক্লাবের ভাবমূর্তি ও রবিনহোর সম্মান রক্ষায় নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে।
ক্লাবের ঘনিষ্ঠ সূত্রের দাবি, রবিনিও জুনিয়রের এই অবস্থানের পেছনে ক্লাব ছাড়ার ইচ্ছাই কাজ করছে, এবং প্রকাশ্য ক্ষমা দাবির বিষয়টি আইনি উপায়ে চুক্তি বাতিলের কৌশল হতে পারে। তবে তার প্রতিনিধিরা এই দাবি নাকচ করে বলেছেন, খেলোয়াড়ের প্রতিক্রিয়া সম্পূর্ণই ওই ঘটনার প্রেক্ষিতে।
এদিকে ক্লাবে নিজের নিরাপত্তা ও সম্মান নিয়ে শঙ্কায় রয়েছেন তরুণ ফরোয়ার্ড। ধারে অন্য কোনো ক্লাবে চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে নেইমার এখনও এই বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।
সাম্প্রতিক সময়ে দলে খুব বেশি সুযোগ না পাওয়ায় রবিনিও জুনিয়রকে অন্য কোনো ক্লাবে ধারে পাঠানোর সম্ভাবনাও রয়েছে। গত গ্রীষ্মে সান্তোসের মূল দলে ওঠা এই তরুণের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত।
ঘটনার পরও দুই খেলোয়াড়ই দলের সঙ্গে প্যারাগুয়ের আসুনসিওনে সুদামেরিকানা গ্রুপ ম্যাচ খেলতে গিয়েছেন, যেখানে প্রতিপক্ষ ডেপোর্তিভো রেকোলেতা। জানা গেছে, সফরের সময় নেইমার, রবিনহো জুনিয়র এবং গ্যাব্রিয়েল বারবোসা (গ্যাবিগোল) একসঙ্গে মধ্যাহ্নভোজও করেছেন।
What's Your Reaction?