নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। কাফের চোটে ভোগা তারকা ফরোয়ার্ড নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সোমবার (৮ জুন) করা এমআরআই স্ক্যানে ইতিবাচক অগ্রগতির প্রমাণ মিলেছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন, তবে তার সুস্থ হয়ে ওঠার গতি নিয়ে আশাবাদী দলীয় মেডিকেল বিভাগ। এক বিবৃতিতে সিবিএফ জানায়, ‘নেইমার ভালোভাবে সেরে উঠছেন। দলের মেডিকেল স্টাফের পরিকল্পনা অনুযায়ী তিনি পুনর্বাসন ও ফিটনেস কার্যক্রম চালিয়ে যাবেন।’ গত মাসের শেষ দিকে চোটে পড়েন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে আগামী শনিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সোমবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি নেইমার। নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং কমপ্লেক্সে সতীর্থরা মাঠে অনুশীলন করলেও তিনি জিমে থেকে বিশেষ পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করেছেন। তবে ব্রাজিল কোচ  নেইমারকে নিয়ে বেশ আশাবাদী। গত সপ্তাহেই তিনি জানিয়েছিলেন, দলের প্রথম কিংবা দ্বিতীয় ম্যাচের মধ্যেই নেইমারকে

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল
বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। কাফের চোটে ভোগা তারকা ফরোয়ার্ড নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সোমবার (৮ জুন) করা এমআরআই স্ক্যানে ইতিবাচক অগ্রগতির প্রমাণ মিলেছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন, তবে তার সুস্থ হয়ে ওঠার গতি নিয়ে আশাবাদী দলীয় মেডিকেল বিভাগ। এক বিবৃতিতে সিবিএফ জানায়, ‘নেইমার ভালোভাবে সেরে উঠছেন। দলের মেডিকেল স্টাফের পরিকল্পনা অনুযায়ী তিনি পুনর্বাসন ও ফিটনেস কার্যক্রম চালিয়ে যাবেন।’ গত মাসের শেষ দিকে চোটে পড়েন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে আগামী শনিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সোমবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি নেইমার। নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং কমপ্লেক্সে সতীর্থরা মাঠে অনুশীলন করলেও তিনি জিমে থেকে বিশেষ পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করেছেন। তবে ব্রাজিল কোচ  নেইমারকে নিয়ে বেশ আশাবাদী। গত সপ্তাহেই তিনি জানিয়েছিলেন, দলের প্রথম কিংবা দ্বিতীয় ম্যাচের মধ্যেই নেইমারকে পাওয়া যেতে পারে। তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করতে চান না বলেও উল্লেখ করেন ইতালিয়ান এই কোচ। বর্তমানে সান্তোসে খেলা নেইমার দীর্ঘদিন ধরেই চোটের সমস্যায় ভুগছেন। ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের জার্সিতেও মাঠে নামা হয়নি তার। চলতি বছর ক্লাব ফুটবলেও ইনজুরির কারণে সান্তোসের অর্ধেক ম্যাচের বেশি খেলতে পারেননি তিনি। তবুও ব্রাজিলের শেষ তিনটি বিশ্বকাপ খেলা এই অভিজ্ঞ তারকার ওপর আস্থা রাখছেন আনচেলত্তি। কারণ ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সেলেসাও শিবির। বিশ্বকাপের আগে তাই নেইমারের সুস্থ হয়ে ওঠার খবর ব্রাজিল সমর্থকদের জন্য বড় স্বস্তির কারণ হয়ে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow