নেতাদের দরজায় ধরনা দিবেন না, শিক্ষকদের ডেপুটি স্পিকার 

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের দলীয় প্রভাবমুক্ত থেকে পেশাগত মর্যাদা রক্ষা করতে হবে। শিক্ষকরা কোনো দলের কর্মী নন—তারা জাতি গঠনের কারিগর। তাই কোনো নেতার দরজায় ধরনা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা সম্মানে থাকুন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষকতা এমন একটি পেশা, যেখানে সম্মান নিজে থেকেই আসে। নিজেদের মর্যাদা বজায় রাখলে মানুষ আপনাদের কাছে আসবে—আপনাদের কারও কাছে যেতে হবে না।’ তিনি বলেন, বিগত বছরগুলোতে সমাজের বিভিন্ন স্তরে নৈতিকতার অবক্ষয় লক্ষ্য করা গেছে। প্রভাবশালীদের খুশি করতে গিয়ে অনেকেই নিজেদের পেশাগত অবস্থান দুর্বল করেছেন। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠা করার। শিক্ষকদের সতর্ক করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বরদাশত করা হবে না। ‘যারা আইন মেনে চলবে, তাদের পাশে আমরা আছি—আর যারা নয়, তাদের জন্য আইনই যথেষ্ট।’ সভায় ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্ম

নেতাদের দরজায় ধরনা দিবেন না, শিক্ষকদের ডেপুটি স্পিকার 
নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের দলীয় প্রভাবমুক্ত থেকে পেশাগত মর্যাদা রক্ষা করতে হবে। শিক্ষকরা কোনো দলের কর্মী নন—তারা জাতি গঠনের কারিগর। তাই কোনো নেতার দরজায় ধরনা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা সম্মানে থাকুন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষকতা এমন একটি পেশা, যেখানে সম্মান নিজে থেকেই আসে। নিজেদের মর্যাদা বজায় রাখলে মানুষ আপনাদের কাছে আসবে—আপনাদের কারও কাছে যেতে হবে না।’ তিনি বলেন, বিগত বছরগুলোতে সমাজের বিভিন্ন স্তরে নৈতিকতার অবক্ষয় লক্ষ্য করা গেছে। প্রভাবশালীদের খুশি করতে গিয়ে অনেকেই নিজেদের পেশাগত অবস্থান দুর্বল করেছেন। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠা করার। শিক্ষকদের সতর্ক করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বরদাশত করা হবে না। ‘যারা আইন মেনে চলবে, তাদের পাশে আমরা আছি—আর যারা নয়, তাদের জন্য আইনই যথেষ্ট।’ সভায় ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow