নেতানিয়াহুকে নিজ বিশ্ববিদ্যালয়ে ‘বোমা ফেলার’ আহ্বান, অতঃপর...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ দেওয়া এক মেসেজের জেরে তাকে গ্রেপ্তার করা হয়। ওই মেসেজে তার বিশ্ববিদ্যালয়ে ‘বোমা ফেলতে’ বলেছিলেন তিনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার চাপে ছিলেন ওই শিক্ষার্থী। বিভিন্ন কথার প্রেক্ষিতে নেতানিয়াহুকে উদ্দেশ করে বিশ্ববিদ্যালয়ে ‘বোমা ফেলার’ আহ্বান জানান। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ওই বার্তাকে সম্ভাব্য হুমকি হিসেবে ধরে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই শিক্ষার্থী পুলিশকে জানিয়েছেন, কেবল মজা করেই এটা বলেছিলেন তিনি। তবে ফ্লোরিডার স্কুল-সম্পর্কিত হুমকি সংক্রান্ত আইনের আওতায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুলিশ বিভাগ জানায়, ২০ বছর বয়সী শিক্ষার্থী গ্যাব্রিয়েলা সালদানাকে মিয়ামির প্রধান ক্যাম্পাসের কাছ থেকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ দেওয়া এক মেসেজের জেরে তাকে গ্রেপ্তার করা হয়। ওই মেসেজে তার বিশ্ববিদ্যালয়ে ‘বোমা ফেলতে’ বলেছিলেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার চাপে ছিলেন ওই শিক্ষার্থী। বিভিন্ন কথার প্রেক্ষিতে নেতানিয়াহুকে উদ্দেশ করে বিশ্ববিদ্যালয়ে ‘বোমা ফেলার’ আহ্বান জানান। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ওই বার্তাকে সম্ভাব্য হুমকি হিসেবে ধরে পুলিশ।
পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই শিক্ষার্থী পুলিশকে জানিয়েছেন, কেবল মজা করেই এটা বলেছিলেন তিনি। তবে ফ্লোরিডার স্কুল-সম্পর্কিত হুমকি সংক্রান্ত আইনের আওতায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুলিশ বিভাগ জানায়, ২০ বছর বয়সী শিক্ষার্থী গ্যাব্রিয়েলা সালদানাকে মিয়ামির প্রধান ক্যাম্পাসের কাছ থেকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
What's Your Reaction?