নেতানিয়াহুকে বিশ্বাস করতে পারছি না: শেল্টার থেকে ইসরায়েলির প্রতিক্রিয়া

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা হামলা শুরু করেছে তেহরান। এর জেরে শেল্টার বা আশ্রয়কেন্দ্রে লুকাতে হচ্ছে ইসরায়েলিদের। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তাদের মধ্যে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জনগণের জন্য নয়, বরং অন্য কারও স্বার্থে এই সংঘাতে জড়িয়েছে বলে মনে করছেন ইসরায়েলিরা। নাম প্রকাশ না করার শর্তে জেরুজালেমের আশ্রয় কেন্দ্র থেকে এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, ‘আমি বলে বোঝাতে পারবো না এই এটা কত ভয়াবহ অনুভূতি। ভেবেছিলাম আমি বুঝি এই ভয়ের অনুভূতি কেমন, কিন্তু এবার অবাক হয়েছি কতটা ভীতিকর এটি।’ তিনি জানান, ইসরায়েল ইরানে হামলা চালানোর খবর ঘোষণার সময় সরকার যখন প্রথম সতর্কতা জারি করে, তখন থেকেই তিনি আশ্রয়কেন্দ্রে রয়েছেন। এই সময় তিনি সাইরেনের শব্দ, একাধিক বিস্ফেরণ এবং মুহূমুর্হ প্লেন চলাচলের শব্দ শুনতে পেয়েছেন। তিনি বলেন, ‘এর আগেও এমন পরিস্থিতি হয়েছিল, তবে এবারের পরিস্থিতি আরো ভয়াবহ। সেটি যে কতটা ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না। একেকটি ক্ষেপণাস্ত্র আমাকে বা আমার প্রিয়জনকে হত্যা করতে পারে, বলে বোঝানো যাবে না আসলে এই পরিস্থিতির কথা।’ ওই শিক্ষার্থী আরও বলেন, ‘আমি এখানে একটু আ

নেতানিয়াহুকে বিশ্বাস করতে পারছি না: শেল্টার থেকে ইসরায়েলির প্রতিক্রিয়া

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা হামলা শুরু করেছে তেহরান। এর জেরে শেল্টার বা আশ্রয়কেন্দ্রে লুকাতে হচ্ছে ইসরায়েলিদের। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তাদের মধ্যে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জনগণের জন্য নয়, বরং অন্য কারও স্বার্থে এই সংঘাতে জড়িয়েছে বলে মনে করছেন ইসরায়েলিরা।

নাম প্রকাশ না করার শর্তে জেরুজালেমের আশ্রয় কেন্দ্র থেকে এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, ‘আমি বলে বোঝাতে পারবো না এই এটা কত ভয়াবহ অনুভূতি। ভেবেছিলাম আমি বুঝি এই ভয়ের অনুভূতি কেমন, কিন্তু এবার অবাক হয়েছি কতটা ভীতিকর এটি।’

তিনি জানান, ইসরায়েল ইরানে হামলা চালানোর খবর ঘোষণার সময় সরকার যখন প্রথম সতর্কতা জারি করে, তখন থেকেই তিনি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

এই সময় তিনি সাইরেনের শব্দ, একাধিক বিস্ফেরণ এবং মুহূমুর্হ প্লেন চলাচলের শব্দ শুনতে পেয়েছেন।

তিনি বলেন, ‘এর আগেও এমন পরিস্থিতি হয়েছিল, তবে এবারের পরিস্থিতি আরো ভয়াবহ। সেটি যে কতটা ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না। একেকটি ক্ষেপণাস্ত্র আমাকে বা আমার প্রিয়জনকে হত্যা করতে পারে, বলে বোঝানো যাবে না আসলে এই পরিস্থিতির কথা।’

ওই শিক্ষার্থী আরও বলেন, ‘আমি এখানে একটু আশ্রয় পেয়েছি, যা অনেক ইসরায়েলির নেই। তবে আমি জানি এই আশ্রয়কেন্দ্র সরাসরি আঘাতের ক্ষেত্রে আমাকে রক্ষা করতে পারবে না। তাই আমি ভাবছি, আমাকে কি অন্য পাবকিল আশ্রয় কেন্দ্রে যেতে হবে কি না। যেটি এখন যেখানে আছি সেটির চেয়ে আরেকটু বেশি নিরাপদ।’

ইসরায়েলের ইরান আক্রমণের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আর এই সরকারকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় তারা নাগরিকদের স্বার্থ উপেক্ষা করে অন্য কারও স্বার্থে কাজ করছে। তারা নিজেদের ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত।’

তিনি আরও বলেন, আমি খুব ক্ষুব্ধ ও ভীত সন্তস্ত্র। আমাদের আবারও এমন পরিস্থিতির মুখোমুখি করা হচ্ছে। কেন যেন মনে হচ্ছে এই ক্ষমতার বলি হচ্ছি আমরা।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow