নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তা মেনে নিতে হবে। এছাড়া তার আর কোনো উপায় থাকবে না।  ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সাম্প্রতিক ইরানি হামলা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে ব্যাহত করবে না। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ বা অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখতে পারে। এর আগে ট্রাম্প ইরানকে আলোচনায় ফিরে এসে দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ব্যবহার করেছে এবং নতুন করে উত্তেজনা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এদিকে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে ইরান ইসরায়েলের দিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পর ইসরায়েলজুড়ে সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow