নেত্রকোনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

নেত্রকোনায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ শালা-দুলাভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (২৪ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের শফিকুল ইসলাম (২২) ও বন্দের বাড়ি এলাকার সুজ্জল মিয়া (৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের ইটাখলা বাজার এলাকায় শফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার স্যান্ডেলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে শফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে খাটের তোশকের নিচে রাখা একটি ব্যাগ থেকে আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিএনসি সূত্র জানায়, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২০০ গ্রাম। অভিযানকালে তিনটি মোবাইল ফোন, এক জোড়া স্যান্ডেল এবং মাদক বিক্রির ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্ম

নেত্রকোনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

নেত্রকোনায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ শালা-দুলাভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (২৪ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের শফিকুল ইসলাম (২২) ও বন্দের বাড়ি এলাকার সুজ্জল মিয়া (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের ইটাখলা বাজার এলাকায় শফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার স্যান্ডেলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে শফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে খাটের তোশকের নিচে রাখা একটি ব্যাগ থেকে আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২০০ গ্রাম। অভিযানকালে তিনটি মোবাইল ফোন, এক জোড়া স্যান্ডেল এবং মাদক বিক্রির ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

এইচ এম কামাল/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow