নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৮০০ লিটার পেট্রোল জব্দ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) করা হয়। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করে অবৈধ তেল জব্দসহ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন- এনায়েতুর রহমান। তিনি রামপুর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেল সংকট চলছে। এ অবস্থায় ওই ব্যবসায়ী পেট্রোল অবৈধভাবে মজুত করে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রামপুর বাজারে এক অভিযান পরিচালিত হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় এনায়েতুর রহমানের গুদাম ঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অ

নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৮০০ লিটার পেট্রোল জব্দ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করে অবৈধ তেল জব্দসহ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন- এনায়েতুর রহমান। তিনি রামপুর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেল সংকট চলছে। এ অবস্থায় ওই ব্যবসায়ী পেট্রোল অবৈধভাবে মজুত করে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রামপুর বাজারে এক অভিযান পরিচালিত হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় এনায়েতুর রহমানের গুদাম ঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত এসব পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার সময় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ ফায়দা নিতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এইচ এম কামাল/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow