নেত্রকোনায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পুকুরে ডুবে তামিম মিয়া নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বাউসি ইউনিয়নের সুসংধোবাহালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তামিম ওই গ্রামের কৃষি শ্রমিক মগল হোসেনের একমাত্র ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে অন্য এক শিশুর সঙ্গে খেলা করছিল তামিম। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা শিশুটি দ্রুত বাড়িতে খবর দিলে স্থানীয়রা পুকুর থেকে তামিমকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তবে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, তামিম চার বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। তার বাবা মগল হোসেন বর্তমানে ধান কাটার মৌসুমে কাজের প্রয়োজনে কিশোরগঞ্জের ভৈরবে অবস্থান করছেন। একমাত্র ছেলেকে হারিয়ে মা হাওয়া আক্তার ও স্বজনরা এখন দিশাহারা।
বাউসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি কিছুটা বিশেষ চাহিদাসম্পন্ন (সহজ-সরল) ছিল এবং সম্ভবত সে সাঁতার জানত না। পুকুরে পড়ে যাওয়ায় সে আর উঠে আসতে পারেনি।