নেত্রকোনায় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ পরিদর্শনে ডেপুটি স্পিকার

নেত্রকোনায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বাস্তবায়নাধীন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্প্রতি জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত দুর্গাপুর মহিলা কলেজের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় ডেপুটি স্পিকারের সঙ্গে ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদি, প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী ও নির্বাহী প্রকৌশলী এস এম সাফিন হাসান। ইইডি সূত্র জানায়, প্রধান প্রকৌশলী ও অন্য কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেত্রকোনা জেলা শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পৌঁছান। পরে প্রধান প্রকৌশলী ও তার সফরসঙ্গীরা জেলার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাউশি মোঘল উদ্দিন দাখিল মাদরাসায় বাস্তবায়নাধীন কাজ পরিদর্শন করেন। এরপর প্রধান প্রকৌশলী দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবারুন উচ্চ বিদ্যালয়ের কাজ ঘুরে দেখেন। একই দিন বিকেলে নেত্রকোনা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এএএইচ/এএমএ

নেত্রকোনায় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ পরিদর্শনে ডেপুটি স্পিকার

নেত্রকোনায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বাস্তবায়নাধীন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্প্রতি জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত দুর্গাপুর মহিলা কলেজের কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় ডেপুটি স্পিকারের সঙ্গে ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদি, প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী ও নির্বাহী প্রকৌশলী এস এম সাফিন হাসান।

ইইডি সূত্র জানায়, প্রধান প্রকৌশলী ও অন্য কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেত্রকোনা জেলা শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পৌঁছান। পরে প্রধান প্রকৌশলী ও তার সফরসঙ্গীরা জেলার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাউশি মোঘল উদ্দিন দাখিল মাদরাসায় বাস্তবায়নাধীন কাজ পরিদর্শন করেন।

এরপর প্রধান প্রকৌশলী দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবারুন উচ্চ বিদ্যালয়ের কাজ ঘুরে দেখেন। একই দিন বিকেলে নেত্রকোনা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow