নেত্রকোনায় হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে জরিমানা

নেত্রকোনায় শব্দদূষণ রোধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫’ লঙ্ঘন করে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি বাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নেত্রকোনা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এ সময় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহন

নেত্রকোনায় হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে জরিমানা

নেত্রকোনায় শব্দদূষণ রোধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫’ লঙ্ঘন করে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি বাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নেত্রকোনা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

এ সময় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow