নেত্রকোনায় হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওরে এ দুর্ঘটনা ঘটে। আলতু মিয়া একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে গ্রামের সামনের মেষি হাওরে গরুর জন্য ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাতের সৃষ্টি হয়। বৃষ্টিসহ বজ্রপাতের পর স্থানীয়রা হাওরে গিয়ে আলতু মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান জানান, বজ্রপাতে নিহত পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন থেকে যোগাযোগ করা হচ্ছে। তাদের প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে। এইচ এম কামাল/এমএন/এমএস

নেত্রকোনায় হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওরে এ দুর্ঘটনা ঘটে। আলতু মিয়া একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে গ্রামের সামনের মেষি হাওরে গরুর জন্য ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাতের সৃষ্টি হয়। বৃষ্টিসহ বজ্রপাতের পর স্থানীয়রা হাওরে গিয়ে আলতু মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান জানান, বজ্রপাতে নিহত পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন থেকে যোগাযোগ করা হচ্ছে। তাদের প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

এইচ এম কামাল/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow