নেদারল্যান্ডসকে হারিয়ে অপরাজিত থেকে সুপার এইটে ভারত

গ্রুপপর্বে অপরাজিত, চার ম্যাচের চারটিই জিতলো ভারত। আহমেদাবাদে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রাখলো স্বাগতিকরা। নেদারল্যান্ডসের সামনে ছিল ১৯৪ রানের বড় লক্ষ্য। রান তাড়ায় দেখেশুনে শুরু করেন দুই ডাচ ওপেনার মাইকেল লেভিট (২৩ বলে ২৪) আর ম্যাক্স ও\'দাউদ (১৮ বলে ২০)। মাঝে হাত চালিয়ে খেলেন কলিন অ্যাকারম্যান আর বেস ডি লিডি। ১৩.১ ওভারে বোর্ডে ১০০ রান তুলে লড়াইয়ে ছিল নেদারল্যান্ডস। অ্যাকারম্যান আউট হন ১৫ বলে ২৩ করে। এরপর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় ডাচরা। ডি লিডি করেন ২৩ বলে ৩৩, অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১০ বলে ১৫। ১২৫ রানে ৬ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। সেখান থেকে জাক লিয়ন আর নোয়াহ ক্রোয়েসের ব্যাটে সম্ভাবনা জেগেছিল। কিন্তু ৭ উইকেটে ১৭৬ রানের বেশি তুলতে পারেনি ডাচরা। লিয়ন ১৬ বলে ২৬ আর নোয়াহ ১২ বলে করেন অপরাজিত ২৫। ভারতের বরুণ চক্রবর্তী ৩টি আর শিভাম দুবে নেন ২টি উইকেট। এর আগে নেদারল্যান্ডস বেশ চাপেই রেখেছিল ভারতকে। ৬৯ রানে ৩টি আর ১১০ রানে ৪ উইকেট তুলে নেয় ডাচরা। কিন্তু পরে সেই চাপ ধরে রাখতে পারেনি। শিভাম দুবে আর হার্দিক পান্ডিয়া এরপর রীতি

নেদারল্যান্ডসকে হারিয়ে অপরাজিত থেকে সুপার এইটে ভারত

গ্রুপপর্বে অপরাজিত, চার ম্যাচের চারটিই জিতলো ভারত। আহমেদাবাদে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রাখলো স্বাগতিকরা।

নেদারল্যান্ডসের সামনে ছিল ১৯৪ রানের বড় লক্ষ্য। রান তাড়ায় দেখেশুনে শুরু করেন দুই ডাচ ওপেনার মাইকেল লেভিট (২৩ বলে ২৪) আর ম্যাক্স ও'দাউদ (১৮ বলে ২০)। মাঝে হাত চালিয়ে খেলেন কলিন অ্যাকারম্যান আর বেস ডি লিডি। ১৩.১ ওভারে বোর্ডে ১০০ রান তুলে লড়াইয়ে ছিল নেদারল্যান্ডস।

অ্যাকারম্যান আউট হন ১৫ বলে ২৩ করে। এরপর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় ডাচরা। ডি লিডি করেন ২৩ বলে ৩৩, অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১০ বলে ১৫।

১২৫ রানে ৬ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। সেখান থেকে জাক লিয়ন আর নোয়াহ ক্রোয়েসের ব্যাটে সম্ভাবনা জেগেছিল। কিন্তু ৭ উইকেটে ১৭৬ রানের বেশি তুলতে পারেনি ডাচরা। লিয়ন ১৬ বলে ২৬ আর নোয়াহ ১২ বলে করেন অপরাজিত ২৫।

ভারতের বরুণ চক্রবর্তী ৩টি আর শিভাম দুবে নেন ২টি উইকেট।

এর আগে নেদারল্যান্ডস বেশ চাপেই রেখেছিল ভারতকে। ৬৯ রানে ৩টি আর ১১০ রানে ৪ উইকেট তুলে নেয় ডাচরা। কিন্তু পরে সেই চাপ ধরে রাখতে পারেনি।

শিভাম দুবে আর হার্দিক পান্ডিয়া এরপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন। তাতে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে ভারত।

আহমেদাবাদে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। আরেক ওপেনার ইশান কিশান করেন ৭ বলে ১৪।

মাঝে তিলক ভার্মা আর সূর্যকুমার হাল ধরলেও ঠিক মারকুটে ছিলেন না। তিলক ২৭ বলে ৩১ আর সূর্য করেন ২৮ বলে ৩৪ রান।

এরপরই ভারতকে খোলস থেকে বের করে আনেন হার্দিক আর দুবে। ৩১ বলে ৪ চার আর ৬ ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দুবে। হার্দিক ২১ বলে ৩ ছক্কায় করেন ৩০।

নেদারল্যান্ডসের লগান ফন বিক ৩টি আর আরিয়ান দত্ত নেন ২টি উইকেট।

এমএমআর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow