নেপালি অভিনেতা সাগর গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে নেপালের এক জনপ্রিয় অভিনেতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সাগর লামসাল ওরফে ‘বেলে’ নামে পরিচিত নেপালের এ অভিনেতাকে গ্রেপ্তারের খবরটি প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যম নেপালি নিউজ এক প্রতিবেদন অনুযায়ী, কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জের প্রধান ও সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রমেশ থাপা জানিয়েছেন, অভিনেতা সাগরকে বধানীলকণ্ঠ পৌরসভার কাপানের বালুয়া খানি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৩ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসরত এক নারী সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেতা সাগরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ওই নারীর দাবি― ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে, অভিযোগের ব্যাপারে তদন্ত করার জন্য অভিনেতা সাগরকে হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য, সাগর নেপালি শোবিজ ইন্ডাস্ট্রির একজন কমেডি অভিনেতা এবং মিউজিক ভিডিওর জন্য পরিচিত। একাধিক নেপালি মিউজিক ভিডিওতে শীর্ষস্থানীয় মডেল হিসেবে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে খ্যাতি অর্জন করেছেন অভিনেতা সাগর।
ধর্ষণের অভিযোগে নেপালের এক জনপ্রিয় অভিনেতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সাগর লামসাল ওরফে ‘বেলে’ নামে পরিচিত নেপালের এ অভিনেতাকে গ্রেপ্তারের খবরটি প্রকাশ্যে এসেছে।
সংবাদমাধ্যম নেপালি নিউজ এক প্রতিবেদন অনুযায়ী, কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জের প্রধান ও সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রমেশ থাপা জানিয়েছেন, অভিনেতা সাগরকে বধানীলকণ্ঠ পৌরসভার কাপানের বালুয়া খানি থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৩ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসরত এক নারী সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেতা সাগরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ওই নারীর দাবি― ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে, অভিযোগের ব্যাপারে তদন্ত করার জন্য অভিনেতা সাগরকে হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাগর নেপালি শোবিজ ইন্ডাস্ট্রির একজন কমেডি অভিনেতা এবং মিউজিক ভিডিওর জন্য পরিচিত। একাধিক নেপালি মিউজিক ভিডিওতে শীর্ষস্থানীয় মডেল হিসেবে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে খ্যাতি অর্জন করেছেন অভিনেতা সাগর।
What's Your Reaction?