নেপালে ইউএস-বাংলার ফ্লাইট চালুর পরিকল্পনা সেপ্টেম্বরে
দীর্ঘ বিরতির পর আবারও নেপালের রাজধানী কাঠমান্ডু রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে এই ফ্লাইট পরিচালনা করতে চায় সংস্থাটি। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কাঠমান্ডু আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গন্তব্য। প্রয়োজনীয় প্রস্তুতি ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছরের সেপ্টেম্বরে এ রুটে পুনরায় ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এ রুটটি পুনরায় চালু হলে বাংলাদেশ ও নেপালের পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ হবে। এ ছাড়া একই সঙ্গে বহর সম্প্রসারণ ও নতুন আন্তর্জাতিক রুট চালুর মাধ্যমে যাত্রীদের আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে ইউএস-বাংলা প্রতিশ্রুতিবদ্ধ।’ সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পর
দীর্ঘ বিরতির পর আবারও নেপালের রাজধানী কাঠমান্ডু রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে এই ফ্লাইট পরিচালনা করতে চায় সংস্থাটি।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কাঠমান্ডু আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গন্তব্য। প্রয়োজনীয় প্রস্তুতি ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছরের সেপ্টেম্বরে এ রুটে পুনরায় ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এ রুটটি পুনরায় চালু হলে বাংলাদেশ ও নেপালের পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ হবে। এ ছাড়া একই সঙ্গে বহর সম্প্রসারণ ও নতুন আন্তর্জাতিক রুট চালুর মাধ্যমে যাত্রীদের আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে ইউএস-বাংলা প্রতিশ্রুতিবদ্ধ।’
সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন/ছবি: জাগো নিউজ
তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে তাদের বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুর বারু, পেনাং ও হংকংসহ নতুন কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন শহর এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি, ফ্লাইট চালাচ্ছে ২০ গন্তব্যে

২১টি নতুন বোয়িং এয়ারক্রাফট আনছে ইউএস-বাংলা, ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ
যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে তারা। বর্তমানে দেশের পাঁচটি অভ্যন্তরীণ গন্তব্যের পাশাপাশি কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজুসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
এমএমএ/এমএমএআর
What's Your Reaction?