নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নেশার টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দিয়েছে এক মাদকাসক্ত যুবক। আগুনে নিঃস্ব হয়ে পড়েছেন তার বৃদ্ধা মা। বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বুধবার রাতে তিনি তার মা হেনোয়ারা বেগমের কাছে নেশার টাকা দাবি করেন। অভাবের কারণে মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে শহিদুল তাকে ঘর থেকে বের করে দেন এবং ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। মুহূর্তের মধ্যেই কাঠ ও টিনের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আবেগপ্লুত কণ্ঠে হেনোয়ারা বেগম বলেন, আমার বড় ছেলে ওলিউল্লাহ ১০ বছর ধরে নিখোঁজ। ছয় মাস আগে স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলেটা মাদকাসক্ত হয়ে আমাকে প্রায়ই মারধর করত। ভয়ে আমি পালিয়ে থাকতাম। আজ নেশার টাকা না পেয়ে আমার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও পুড়িয়ে দিল। আমি এখন কোথায় দাঁড়াব? প্রতিবেশী জামির আলী জানান, শহিদুল নিয়মিত মাদকের টাকার জন্য তার মাকে নির্যাতন করত। গ্রামবাসী আগুন নেভাতে আসার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নেশার টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দিয়েছে এক মাদকাসক্ত যুবক। আগুনে নিঃস্ব হয়ে পড়েছেন তার বৃদ্ধা মা।
বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বুধবার রাতে তিনি তার মা হেনোয়ারা বেগমের কাছে নেশার টাকা দাবি করেন। অভাবের কারণে মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে শহিদুল তাকে ঘর থেকে বের করে দেন এবং ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। মুহূর্তের মধ্যেই কাঠ ও টিনের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
আবেগপ্লুত কণ্ঠে হেনোয়ারা বেগম বলেন, আমার বড় ছেলে ওলিউল্লাহ ১০ বছর ধরে নিখোঁজ। ছয় মাস আগে স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলেটা মাদকাসক্ত হয়ে আমাকে প্রায়ই মারধর করত। ভয়ে আমি পালিয়ে থাকতাম। আজ নেশার টাকা না পেয়ে আমার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও পুড়িয়ে দিল। আমি এখন কোথায় দাঁড়াব?
প্রতিবেশী জামির আলী জানান, শহিদুল নিয়মিত মাদকের টাকার জন্য তার মাকে নির্যাতন করত। গ্রামবাসী আগুন নেভাতে আসার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?